• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে ছোট বোনের বাড়ির সামনে বৃদ্ধা মাকে ফেলে পালালো বড় ভাই

Reporter Name / ৩০০ Time View
Update : শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০২২

ডি এম কপোত নবী, চাঁপাইনবাবগঞ্জ :

 

চাঁপাইনবাবগঞ্জে বৃদ্ধা মাকে রাস্তার পাশে জঙ্গলে ফেলে পালালো কুলাঙ্গার ছেলে ও তার বৌ। বৃদ্ধা মায়ের সাথে এই অমানবিক আচরণকারী কুলাঙ্গার সন্তান ও তার সহধর্মিণী কে খুঁজে বের করে আইনের আওতায় এনে কঠোর শাস্তির ব্যবস্থার দাবী জানিয়েছেন, কৃষকলীগ নেতা আব্দুল হাকিম ও স্থানীয়রা।

অসহায়-অসুস্থ বৃদ্ধা মাকে উদ্ধার করে আশ্রয়ের ব্যবস্থা করেন সাবেক জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল হাকিম। চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার বালিগ্রাম এলাকায় রাস্তার পাশে জঙ্গলে ফেলে যায় ওই বৃদ্ধার পাষন্ড ছেলে ও ছেলে বৌ। বৃদ্ধার বাড়ি শিবগঞ্জ উপজেলার চৈতন্যপুর নাককাটিতলা গ্রামে। মৃত সইবুর রহমানের মেয়ে মর্জিনা (৮২)। ৩ মেয়ে ও ২ ছেলে।

এদিকে ঘটনাটি জানার পর আব্দুল হাকিম ঘটনাস্থলে গিয়ে খোঁজ খবর নেন। তাঁর ছেলে কীভাবে তাঁকে রাস্তার পাশে জঙ্গলে ফেলে গেছেন, সেই কাহিনি শোনেন। বৃদ্ধার আত্মীয়-স্বজন সূত্র জানায়, ঘটনার আগ পর্যন্ত ছোট ছেলে মনিরুল ইসলামের বাড়িতে আশ্রয়ে ছিলেন বৃদ্ধা মর্জিনা।

শুক্রবার পৌর এলাকার বালিগ্রামে ছোট বোনের বাড়ির সামনে তার মাকে ফেলে পালিয়ে যায় কুলাঙ্গার ছেলে মনিরুল। পরে কৃষকলীগ নেতা আব্দুল হাকিমের হস্তক্ষেপে একই মহল্লার অপর ছোট মেয়ের বাড়িতে আশ্রয় হয় মায়ের। বৃদ্ধার সকল চিকিৎসা এবং ভরনপোষণের দায়িত্ব নেন আব্দুল হাকিম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca