• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন

পটুয়াখালীতে ডিসকাউন্ট নিয়ে এলজি শোরুমের প্রতারণা:ভোক্তার অভিযানে লাখ টাকা জরিমানা

Reporter Name / ২১৪ Time View
Update : বুধবার, ৭ সেপ্টেম্বর, ২০২২

০৭ সেপ্টেম্বর ২০২২ তারিখ বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মহোদয় কর্তৃক অর্পিত ক্ষমতাবলে এবং জেলা প্রশাসক, পটুয়াখালী মহোদয়ের সার্বিক নির্দেশনায় পটুয়াখালী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কর্তৃক সদর উপজেলার সদর রোড, নতুন বাজার , ব্যায়ামাগার মোড় এলাকায় তদারকিমূলক অভিযান পরিচালনা করা হয়।

তদারকি কার্যক্রম পরিচালনাকালে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর যথাক্রমে ৪৪ ও ৫১ ধারার লঙ্ঘনজনিত বিভিন্ন অপরাধে ০২ টি প্রতিষ্ঠানকে প্রশাসনিক ব্যবস্থায় ১,০১,০০০/-( এক লক্ষ এক হাজার ) টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

এছাড়াও নির্ধারিত নিত্য পণ্যের মূল্য যথাযথভাবে বিক্রয় সঠিকতা যাচাইসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে সর্বসাধারণের মাঝে সচেতনমূলক লিফলেট ও প্রচারপত্র বিতরণ করা হয়।

বাজার তদারকিতে সহায়তা প্রদান করেন উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর, বাজার কমিটির সভাপতি ও নেতৃবৃন্দ , জেলা ড্রাগ সমিতির সভাপতি ও নেতৃবৃন্দ এবং নিরাপত্তার দায়িত্ব পালন করেন সদর থানা পুলিশের একটি টিম।

জনস্বার্থে এরূপ কার্যক্রম অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca