• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
শিরোনাম
কারাগারেই এসএসসি পরীক্ষা দিচ্ছে নোয়াখালীর শিক্ষার্থী কর্মসংস্থান বাড়াতে দেশের বন্ধ জুটমিল গুলো চালু করা হবে : বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম নওগাঁর নিয়ামতপুরে রাতের অন্ধকারে নৃশংসতা; একই পরিবারের ৪ জনকে গলা কেটে হত্যা রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ থেকে বিএনপির সংরক্ষিত নারী আসনে মনোনীত হলেন মাহমুদা হাবিবা উত্তর জাপানে ৭.৫ মাত্রার ভূমিকম্প, সুনামির সতর্কতা জারি নওগাঁর নিয়ামতপুরের বাহাদুরপুর গ্রামে গভীর রাতে গলা কেটে একই পরিবারের ৪ জন সদস্যকে হত্যা করেছে দুর্বৃত্তরা। নাচোলে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন ইতিহাস ও ঐতিহ্যের জনপদ গাজীপুরের ভাওয়াল গড়: সংরক্ষণের অভাবে হারাচ্ছে জৌলুস মুক্তিযুদ্ধের সময় যারা মানুষকে বিভ্রান্ত করেছিল,তারা ক্ষমতা কুক্ষিগত করতে বিভ্রান্তি ছড়াচ্ছে-বগুড়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান। নাচোলে আইন শৃংঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

তানোরে তালাবদ্ধ বাড়িতে দূর্গন্ধ ছড়ানো ঝুলন্ত লাশ, মিলছে না পরিচয়। 

Reporter Name / ২১৬ Time View
Update : বুধবার, ৭ সেপ্টেম্বর, ২০২২

সোহানুল হক পারভেজ,  রাজশাহীঃ

রাজশাহীর তানোরে তালাবদ্ধ এক বাড়ির বারান্দায় দূর্গন্ধ ছড়ানো ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। কিন্তু ওই বাড়িতে লাশ ছাড়া পরিবারের আর কাউকে পাওয়া যায়নি। এজন্য লাশের নাম পরিচয় এখনো মেলেনি। খবর পেয়ে তানোর থানার ইন্সপেক্টর (তদন্ত) ওসমান গনি প্রয়োজনীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে অবস্থান করেন।

আজ (৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে রাজশাহী জেলার সহকারী পুলিশ সুপার গোদাগাড়ী সার্কেল আসাদুজ্জামানের উপস্থিতিতে ঘটনাস্থল থেকে ঝুলন্ত লাশটি উদ্ধার করে থানা হেফাজতে নেয়া হয়। তবে, অজ্ঞাত এমন লাশ সনাক্তের ব্যাপারে সিআইডিকে অবহিত করা হয়েছে বলে তদন্ত ওসি এপ্রতিবেদককে জানিয়েছেন। পরে ঘটনাস্থল থেকে একটি বন্ধ মোবাইল ফোন উদ্ধার করা হয়। ঘটনাটি ঘটেছে তানোর সদরের উপজেলা ক্যাম্পাস পাড়ায়। কিন্তু এ রির্পোট লেখা ওই লাশের নাম পরিচয় পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, তানোর উপজেলা ক্যাম্পাসের পশ্চিম দিকের সিমানা প্রাচীর সংলগ্ন বাঁশঝাড়ের ভিতরে মৃত মোস্তাফা মিস্ত্রীর বাড়ির বারান্দায় অজ্ঞাত যুবকের ঝুলন্ত দূর্গন্ধময় লাশ মহল্লাবাসী দেখতে পাই। পরে তানোর থানা পুলিশে খবর দেয়া হলে থানার ইন্সপেক্টর (তদন্ত) ওসমান গনি প্রয়োজনীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে অবস্থান করেন।

ওই একই স্থানে আরও তিন বোনের পৃথক বাড়ি রয়েছে। কিন্তু ওই বাড়িসহ আর সব বাড়ি তালাবন্ধ করে পালিয়েছে। বুধবার বিকেল সোয়া ৫টায় এরির্পোট লেখা পর্যন্ত লাশ সনাক্তের প্রয়োজনীয় পদক্ষেপ নেয় পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category