নাচোলে মহিলা দলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
অলিউল হক ডলার নাচোলঃ
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। গতকাল শুক্রবার বিকাল ৫টায় নাচোল মধ্যে বাজার বিএনপির থানা কার্যালয়ে জেলা মহিলা দলের আয়োজনে সাধারণ সম্পাদক মাসুদা আফরোজ সুচির সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দেন জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়া। বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুগ্ম আহ্বায়ক মাওলানা আব্দুল মতিন, নাচোল উপজেলা বিএনপির আহ্বায়ক এম মজিদুল হক, সদস্য সচিব ও নাচোল উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আবু তাহের খোকন, মহিলা দল নেত্রী ও ভোলাহাট
উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শাহানাজ খাতুন। আরো বক্তব্য রাখেন পৌর বিএনপির আহ্বায়ক রফিকুল ইসলাম, সদস্য সচিব গোলাম রাব্বানী ও জেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হাসান ইমতিয়াজ। এছাড়া অনুষ্ঠানে বিএনপির অংঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা বিদ্যুৎ, জ্বালানি তেলসহ অন্যান্য দ্রব্যমূল্য বৃদ্ধি রোধ। অনতিবিলম্বে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দাবি করেন।