• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন

চৌডালাতে সামাজিক সম্প্রীতির সমাবেশ অনুষ্ঠিত

Reporter Name / ২৫৭ Time View
Update : শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০২২

শফিকুল ইসলাম,গোমস্তাপুর:

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার চৌডালা ইউনিয়ন পরিষদে সামাজিক সম্প্রীতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (০৯ সেপ্টেম্বর) বিকেলে চৌডালা ইউনিয়ন পরিষদের আয়োজনে পরিষদ চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়েছে। চৌডালা ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া হাবিবের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নিবার্হী অফিসার আসমা খাতুন।

এসময় গোমস্তাপুর থানার ওসি আলমাস আলী সরকার, ইউপি সচিব রবিউল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা হাফিজ উদ্দিন, উপজেলা পূজা উদযাপন কমিটির সাবেক সাধারণ সম্পাদক ডলার কুমার সাহা, বিশিষ্ট সমাজসেবক হারিজুল হক সহ ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য, সংরক্ষিত সদস্য, বীর মুক্তিযোদ্ধা ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশে হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান সহ বিভিন্ন সম্প্রদায়ের লোক বসবাস করে। প্রতিটি ধর্মের নিজস্ব কিছু উৎসব আছে। সেগুলো যাতে সুন্দর এবং সুষ্ঠভাবে পালন করা হয়। এবং উৎসব পালনে যাতে কেও অপ্রিতিকর ঘটনা যেন না ঘটাতে পারে সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca