অলিউল হক ডলার,নাচোলঃ
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে সামাজিক-সম্প্রীতি ও আইন শৃংখলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মোহাইমেনা শারমীনের সভাপতিত্বে দেশে ধর্ম, বর্ণ, জাতি-গোষ্ঠি ও রাজনৈতিক দলের মধ্যে সামাজিক-সম্প্রীতি অটুট রাখার জন্য কমিটির সদস্যদের উপস্থিতিতে এক সভা অনুষ্ঠিত হয়েছে। আগামী ১৭সেপ্টেম্বর উপজেলার সকল শ্রেণী পেশার জনসাধারণের সমন্বয়ে উপজেলা পরিষদ চত্তরে এক সমাবেশের সিদ্ধান্ত গৃহিত হয়। এদিকে একইদিন উপজেলা নির্বাহী অফিসার মোহাইমেনা শারমীনের সভাপতিতে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা আইনশৃংখলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলার স্থানীয় কিছু সমস্যার বিষয়ে উপস্থিত সদস্যগণ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য সদস্যদের প্রতি আহ্বান জানান। অন্যদিকে আসন্ন শারদীয় দুর্গা পুজা উদযাপনের বিষয়ে সভায় ব্যবস্থাপনা, নিরাপত্তা, পূণ্যার্থীদের সমাগম ও প্রতিমা বিসর্জনের বিষয়ে ব্যাপক আলোচনা করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মোহাইমেনা শারমীন ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের উপজেলায় ১২টি পুজামন্ডপে দুর্গাপুজা উদযাপনের জন্য পুজামন্ডপ পরিচালনা কমিটিকে নিজ ব্যাবস্থাপনায় ২জন করে স্বেচ্ছাসেবক নিয়োগ ও সিসি ক্যামেরা স্থাপন ও জেলা প্রশাসকের নির্দেশনা মোতাবেক প্রতিমা বিসর্জনের বিষয়ে কোন শিথিলতা গ্রহণযোগ্য হবেনা। একইদিন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর(এরজিইডি)’র অধিন উপজেলার চারটি ইউনিয়নের রাস্তার সংস্কার, রক্ষনাবেক্ষণ ও রাস্তার দু’ধার পরিস্কারের জন্য মহিলা শ্রমিক নিয়েগের বাছাই করা হয়। উপজেলা প্রকৌশলী শাহিনুল ইসলাম জানান, চার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের উপস্থিতিতে বাছাইকালে নাচোল ইউনিয়ন পরিষদের আওতায় ৮ জন, নেজামপুর ইউপির আওতায় ৮ জন, ফতেপুর ইউপিতে ৫জন ও কসবা ইউপিতে ৫জন করে শ্রমিক বাছাই করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে । আলোচনাসভায় আরো উপস্থিত ছিলেন নাচোল পৌর মেয়র আব্দুর রশিদ খাঁন ঝালু, নাচোল থানার অফিসার ইনচার্জ মিন্টু রহমান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আলী হোসেন শামিম, নাচোল উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার মতিউর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও শিক্ষা প্রতিষ্ঠান প্রধান প্রমূখ।