• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন

নাচোলে ৬টি কেন্দ্রে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত

Reporter Name / ১৭৬ Time View
Update : বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২২

নাচোলে ৬টি কেন্দ্রে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত
অলিউল হক ডলার নাচোলঃ
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বৃহস্পতিবার ৬টি কেন্দ্রে এসএসসি, দাখিল ও এসএসসি (ভোকেশনাল) /২০২২ ইং সনের পরীক্ষায় ২ হাজার ৫৯ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছে।
উপজেলা নির্বাহী অফিসার মোহাইমেনা সারমীন জানান, পরীক্ষার সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। তিনি জানান, নাচোল-এ (কোড-নং-১৮৯) নাচোল পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৫২৭ জন, নাচোল(বি-১৯০) নাচোল খুরশেদ মোল্লা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৩৩৪ জন, নাচোল-সি(কোড নং-১৯১) নেজামপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৩০৯ জন, নাচোল-ডি(কোড নং-১৯২)মুন্সি হযরত আলী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৪২৫ জন ছাত্র-ছাত্রী ও নাচোল বিএম ফাজিল মাদরাসা কেন্দ্রে ৩২২ জন ছাত্র-ছাত্রী দাখিল এবং মাক্তাপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ১৪২ জন অর্থাৎ নাচোলের ৬টি কেন্দ্রে ১৬৫৫ জন ছাত্র ও ৪০৪জন ছাত্রী মিলিয়ে মোট ২০৫৯জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca