• রবিবার, ২১ জুন ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
শিরোনাম
টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে নেমে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু ভালোবাসার বিয়ের আট মাস পার হতে না হতে স্বামী রহস্যজনক মৃত্যু স্ত্রী পলাতক ইউনিয়ন বিএনপির সভাপতির মাদক সেবনের ভিডিও ভাইরাল প্রেমের টানে চীন থেকে নবীনগরে: বিয়ের আশায় তরুণীর বাড়িতে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য অবৈধভাবে সার পাচারকালে হাতেনাতে আটক; ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ঠাকুরগাঁওয়ে অবৈধ বালু উত্তোলন: বালু ব্যবসায়ীকে ৯০ হাজার টাকা জরিমানা ভাগ্য বদলাতে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে নিখোঁজ টাঙ্গাইলের শহিদুল স্টার্টআপ সাইন্স প্রজেক্ট নাচোলের এশিয়ান স্কুল জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন: জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করার জন্য প্রস্তুত নাচোলে স্মার্ট ফোনের অপব্যবহার, মাদক, কিশোর অপরাধ ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময়সভা আবারও ঠাকুরগাঁও জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত মোঃ খাইরুল ইসলাম

গোমস্তাপুরে উপজেলা সামাজিক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

Reporter Name / ২১৪ Time View
Update : বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২২

শফিকুল ইসলাম, গোমস্তাপুর প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জ গোমস্তাপুরে উপজেলা সামাজিক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে রহনপুর পৌর এলাকার একটি কমিউনিটি সেন্টারে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা খাতুন। সমাবেশে বক্তব্য রাখেন, সাবেক জাতীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি জিয়াউর রহমান, অপর জাতীয় সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি গোলাম মোস্তাফা বিশ্বাস, উপজেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ুন রেজা, রহনপুর পৌর মেয়র মতিউর রহমান খান, সাবেক মেয়র তারিখ আহমদ, ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান নূহ, গোমস্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামালউদ্দিন মন্ডল , জেলা মহিলা আওয়ামিলীগ সভাপতি সাবিহা সাবনম কেয়া, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নুরুল ইসলামসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান,শিক্ষক, ইমাম, ছাত্রসহ অনেকে।

সমাবেশে বক্তারা বলেন, সকল ধর্মের মানুষ যেন তাদের নিজ নিজ ধর্ম নির্ভয়ে পালন ও সম্প্রীতি বজায় রাখতে পারে, কেউ যেন উষ্কানি মূলক পোস্ট বা উষ্কানি মূলক কথা বলে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সেদিকে সকলকে ঐক্যবদ্ধ ভাবে সজাগ থাকার আহবান জানান। ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগের মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতির উস্কানীমূলক বক্তব্য/ছবি এড়িয়ে চলে সবাইকে শান্তি-শৃঙ্খলা বজায় রেখে মিলেমিশে বসবাস করার অনুরোধ জানানো হয় সমাবেশে ।

এম.এস. হোসেন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category