• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন

নাচোলে সোনালি ব্যাংক ম্যানেজারের ১বছর পূর্ণ,শতভাগ গ্রাহক সেবার মান বৃদ্ধি

Reporter Name / ১৯২ Time View
Update : সোমবার, ১৯ সেপ্টেম্বর, ২০২২

নাচোলে সোনালি ব্যাংক ম্যানেজারের ১বছর পূর্ণ,শতভাগ গ্রাহক সেবার মান বৃদ্ধি
অলিউল হক ডলার,নাচোলঃ
চাঁপাইনবাবগঞ্জের নাচোল সোনালি ব্যাংকের ম্যানেজার ফারুক হোসেন। গত ১৬/০৯/২০২১ ইং তারিখে নাচোল সোনালি ব্যাংকের ম্যানেজার হিসাবে যোগদান করেন। চলতি বছরের ১৬/০৯/২২ইং এই শাখায় তাঁর এক বছর পূর্ণ হয়। ব্যাংকের ম্যানেজারের এক বছর পূর্ণ হওয়াতে সহকর্মীরা গত ১৭ সেপ্টেম্বর বিকালে কেক কেটে ব্যাংকের ম্যানেজার ফারুক হোসেন কে শুভেচ্ছা জানায়। নাচোল সোনালি ব্যাংকের ম্যানেজার ফারুক হোসেন ব্যাংকে যোগদানের পর এই শাখার গ্রাহক সেবার মান উন্নত হয়েছে।, উল্লেখযোগ্য হারে শাখার আমানত এবং লোন বৃদ্ধিতে গ্রাহক সেবার মান বৃদ্ধি হয়েছে ।এছাড়া মোবাইলের লেনদেনের এ্যাপস আগের তুলনায় অনেক বৃদ্ধি করার ফলে গ্রাহক ঘরে বসেই মোবাইলের মাধ্যমে লেনদেন করতে পারছে,শাখায় ব্যাচ চালুর ফলে গ্রাহক ৬ঘন্টার মধ্যে যে কোন ব্যাংকের চেক থেকে টাকা কালেকশন করতে পারছে। তাছাড়া গ্রাহককে ব্যাংকে এখন আর দীর্ঘ লাইনে দাড়াতে হয়না সহজে টাকা লেনদেন করতে পারে। ব্যাংকে লোন বেড়েছে ৮কোটি টাকা, আমানত বেড়েছে ১২ কোটি টাকা খেলাপি ঋন গ্রহিতা ২জন যা সমন্বয়ের চেষ্টা চলছে নতুন করে কোনো খেলাপী হয়নি বলে ব্যাংক সুত্রে জানা যায়।নাচোল সোনালি ব্যাংকের সিনিয়র অফিসার সেলিম রেজা জানান,ফারুক হোসেন স্যার ব্যাংকে যোগদানের পর গ্রাহক হয়রানি কমেছে। নাগরিক শতভাগ সেবা পেয়েছে বলে আমরা বিশ্বাস করি।নাচোল সোনালি ব্যাংকের গ্রাহক ব্যবাসায়ী তরিকুল ইসলাম বলেন, সোনালি ব্যাংকের ম্যানেজার ফারুক হোসেন একজন ভালো মানুষ ও ভালো অফিসার। আমরা গ্রাহক হিসাবে শতভাগ সেবা পেয়েছি তার কাছে। আমি তাঁর ভবিষ্যত মঙ্গল কামনা করছি।নাচোল সোনালি ব্যাংকের ম্যানেজার ফারুক হোসেন বলেন,আমি নাচোল শাখায় দায়িত্ব গ্রহনের পর ব্যাংকের গ্রাহককে শত ভাগ সেবা দেওয়ার চেষ্টা করেছি। ভবিষ্যতে ও যে শাখায় থাকিনা কেন গ্রাহকদের সেবার মান বৃদ্ধিতে শত ভাগ কাজ করবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca