• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন কারাদণ্ড

Reporter Name / ২৪৬ Time View
Update : বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০২২

নিউজ ডেস্কঃ

চাঁপাইনবাবগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা একটি মামলায় মাহাবুল আলম (২৮) নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সাথে তাকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ১বছর বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন আদালত। গত সোমবার দুপুর আড়াইটায় চাঁপাইনবাবগঞ্জের জেলা ও দায়রা জজ মোহা. আদীব আলী আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। দণ্ডিত মাহাবুল রাজশাহীর গোদাগাড়ী উপজেলার জাহানাবাদ গ্রামের লোকমান আলীর ছেলে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী নাজমুল আজম বলেন, ২০২০ সালের ১৩ ফেব্রুয়ারি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের টংপাড়া গ্রামে অভিযান চালায় ডিবি পুলিশ। অভিযানে মাহাবুলকে ৪শ গ্রাম হেরোইনসহ আটক করা হয়। এ ব্যাপারে ওইদিন সদর থানায় মামলা করেন ডিবি পুলিশের এসআই আসগার আলী। মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের উপ-পরিদর্শক আরিফুল ইসলাম ২০২০ সালের ২৮ মার্চ আদালতে চার্জশীট দাখিল করেন।

এম.এস.হোসেন/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca