• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
‎সুন্দরবনে অবমুক্ত বাঘিনীর রহস্যময় অন্তর্ধান: ৪০টি ক্যামেরায় মিলছে না অস্তিত্ব ‎ ‎ নাচোলে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নাচোলে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বাছাই পর্ব অনুষ্ঠিত নাচোল উপজেলা আ,লীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আটক ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী নিয়োগ পেলেন ইউপি সদস্য নাচোলে মাদক, বাল্যবিয়ে ও ইভটিজিং বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত মোবাইল অ্যাপসে মুরগির খামার নিয়ন্ত্রণ নাচোলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পকেট কমিটি গঠনের অভিযোগ প্রধান শিক্ষিকার বিরুদ্ধে নাচোলে নতুন কুড়ি স্পোর্টস-২০২৬ এর দেশ সেরা শামিমকে সংবর্ধনা নাচোলে ডাসকো’র উদ্যোগে ৩২তম আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

শিবগঞ্জের মুসলিমপুরে র‌্যাবের অভিযানে ১৭৯ বোতল ফেনসিডিলসহ একজন গ্রেপ্তার

Reporter Name / ২৬৯ Time View
Update : রবিবার, ২৭ ডিসেম্বর, ২০২০

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ :
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে র‌্যাব-৫ চাঁপাই ক্যাম্পের মাদকবিরোধী অভিযানে ১৭৯ বোতল ফেনসিডিলসহ ১ জন শীর্ষ মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত ব্যক্তি শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের সাহেবনগর শান্তিমোড় এলাকার লুৎফুর রহমান ও মোছা. সমরোদ বিবির ছেলে।

জানাগেছে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫, রাজশাহীর সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল ২৬ ডিসেম্বর শনিবার রাত পৌণে ৮টার দিকে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের মুসলিমপুর উত্তরপাড়া গ্রামের রফিকুলের বাড়ীর সামনে অভিযান চালায়।

অভিযানে ১৭৯ বোতল ফেনসিডিলসহ মো. মাইনুল ইসলাম (৩৫) নামে ১জন শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাইনুল বিভিন্ন ধরনের মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ ঘটনায় শিবগঞ্জ থানায় একটি মামলা রুজু করা হয়।- কপোত নবী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca