• রবিবার, ২১ জুন ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে নেমে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু ভালোবাসার বিয়ের আট মাস পার হতে না হতে স্বামী রহস্যজনক মৃত্যু স্ত্রী পলাতক ইউনিয়ন বিএনপির সভাপতির মাদক সেবনের ভিডিও ভাইরাল প্রেমের টানে চীন থেকে নবীনগরে: বিয়ের আশায় তরুণীর বাড়িতে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য অবৈধভাবে সার পাচারকালে হাতেনাতে আটক; ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ঠাকুরগাঁওয়ে অবৈধ বালু উত্তোলন: বালু ব্যবসায়ীকে ৯০ হাজার টাকা জরিমানা ভাগ্য বদলাতে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে নিখোঁজ টাঙ্গাইলের শহিদুল স্টার্টআপ সাইন্স প্রজেক্ট নাচোলের এশিয়ান স্কুল জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন: জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করার জন্য প্রস্তুত নাচোলে স্মার্ট ফোনের অপব্যবহার, মাদক, কিশোর অপরাধ ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময়সভা আবারও ঠাকুরগাঁও জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত মোঃ খাইরুল ইসলাম

গোমস্তাপুরে হারানো শিশু কে ফিরে পেলে পরিবার

Reporter Name / ৩২৯ Time View
Update : সোমবার, ২৬ সেপ্টেম্বর, ২০২২

গোমস্তাপুর চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে রাজশাহীর মাদ্রাসা-ই দারুল আরকাম (রাঃ) মাদ্রাসার ৪র্থ শ্রেনীর ছাত্র মোঃ কারিম (১৩) কে পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছে গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা খাতুন। সে রাজশাহীর কাশিয়াডাঙ্গা থানার আদারিয়াপাড়ার মোঃ শাহ আলমের ছেলে। রবিবার (২৫ সেপ্টেম্বর ) সন্ধ্যা ৭ টার দিকে গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যলয়ে শিশুটিকে তার পরিবারের নিকট হস্তান্তর করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা খাতুন ও তার পরিবার জানান, মোঃ কারিম শনিবার (২৪ সেপ্টেম্বর) মাদ্রাসা থেকে সকাল অনুমানিক সারে ৬ টার দিকে কাউকে কিছু না বলে পালিয়ে যায় অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে ২৫ (সেপ্টেম্বর) রাজশাহীর কাশিয়াডাঙ্গা থানায় একটি সাধারণ ডায়েরী করেন যাহার নম্বর – ১১৩৯। এদিকে রবিবার সকালে গোমস্তাপুর উপজেলার পারবর্তীপুর ইউনিয়ন চেয়ারম্যান মোঃ মোয়াজ্জেম হোসেন তার এলাকার আড্ডা শেরপুরে শিশুটির সন্ধান পেলে তাকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে তার হেফাজতে নেন এবং অনেক জিজ্ঞাসা বাদে জানতে পারেন সে কাশিয়াডাঙ্গা থানা এলাকার ছেলে।

অতপর চেয়ারম্যান কাশিয়াডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে কল দিলে তিনি জানান যে শিশুটি হারানোর বিষয়ে একটি জিডি হয়েছে, পরে পরিবারের নিকট যোগাযোগ করে নিশ্চিত হন। এবং এ ব্যাপারে চেয়ারম্যান তার পরিবারের সাথে যোগাযোগ করে তার পরিবারকে ডেকে নিয়ে এসে রবিবার সন্ধ্যা ৭ টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা খাতুনের মাধ্যমে তার পরিবারের নিকট শিশুটিকে হস্তান্তর করেন।

এম.এস.হোসেন/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category