• রবিবার, ২১ জুন ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে নেমে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু ভালোবাসার বিয়ের আট মাস পার হতে না হতে স্বামী রহস্যজনক মৃত্যু স্ত্রী পলাতক ইউনিয়ন বিএনপির সভাপতির মাদক সেবনের ভিডিও ভাইরাল প্রেমের টানে চীন থেকে নবীনগরে: বিয়ের আশায় তরুণীর বাড়িতে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য অবৈধভাবে সার পাচারকালে হাতেনাতে আটক; ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ঠাকুরগাঁওয়ে অবৈধ বালু উত্তোলন: বালু ব্যবসায়ীকে ৯০ হাজার টাকা জরিমানা ভাগ্য বদলাতে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে নিখোঁজ টাঙ্গাইলের শহিদুল স্টার্টআপ সাইন্স প্রজেক্ট নাচোলের এশিয়ান স্কুল জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন: জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করার জন্য প্রস্তুত নাচোলে স্মার্ট ফোনের অপব্যবহার, মাদক, কিশোর অপরাধ ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময়সভা আবারও ঠাকুরগাঁও জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত মোঃ খাইরুল ইসলাম

পঞ্চগড়ে নৌকাডুবি : নিখোঁজ দুই জনের মরদেহ ভেসে এলো বীরগঞ্জে

Reporter Name / ২৬৫ Time View
Update : সোমবার, ২৬ সেপ্টেম্বর, ২০২২

মো. তোফাজ্জল হোসেন, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:

পঞ্চগড়ের বোদায় করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ দুই জনের মরদেহ দিনাজপুরের বীরগঞ্জে নদী থেকে উদ্ধার হয়েছে। সোমবার (২৬ সেপ্টেম্বর) সকালে উপজেলার আত্রাই নদী থেকে একটি শিশু এবং দুপুরে ঢেপা নদী থেকে এক মহিলার মরদেহ উদ্ধার করা হয়। এই বিষয়ে নিশ্চিত করে বীরগঞ্জ থানার ওসি সুব্রত সরকার জানান, উপজেলার শতগ্রাম ইউনিয়নের আত্রাই নদীর কাশিমনগর বাদলা ঘাট থেকে আড়াই বছরের একটি শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। শিশুটি পঞ্চগড়ের বোদা উপজেলার মাড়েয়া গ্রামের প্রফুল্ল রায়ের ছেলে সুব্রত রায়। দুপুরে বীরগঞ্জ পৌরশহরের স্লুইসগেট ঢেপা নদীতে এক মহিলার মরদেহ উদ্ধার করা হয়। সে বোদা উপজেলার কাউয়াখাল গ্রামের সহিনের স্ত্রী সুমিত্রা (৪৫)। লাশ সনাক্ত করেছেন তার ছেলে বিজয়।

এম.এস.হোসেন/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category