• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন

পশ্চিমাঞ্চল রেলওয়ের আকষ্মিক অভিযান রহনপুরে কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানে সিলগালা ও জরিমানা

Reporter Name / ৭৩৭ Time View
Update : সোমবার, ২৬ সেপ্টেম্বর, ২০২২

শফিকুল ইসলাম, গোমস্তাপুর প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জের রহনপুরে রেলওয়ের জমিতে গড়ে উঠা ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছে পশ্চিমাঞ্চল রেলওয়ের একটি টিম। সোমবার দুপুরে রহনপুর স্টেশন ও রহনপুর কলেজ মোড় এলাকায় বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। অভিযান পরিচালনার সময় রেলওয়ের রাজস্ব ফাঁকি দিয়ে অবৈধভাবে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনার অভিযোগ উঠে আসে। এই অভিযোগের প্রেক্ষিতে রহনপুর স্টেশন বাজারের মেসার্স আশরাফ এন্ড সন্স,সেলিম ইলেকট্রনিক্স সহ ৪ টি প্রতিষ্ঠানকে সর্বমোট ২৪ হাজার ৭’শ টাকা জরিমানা করা হয়। এছাড়া স্থানীয় বিদ্যুৎ অফিসের সহায়তায় ৭টি ব্যবসা প্রতিষ্ঠানের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে সিলগালা করে দেয়া হয়।

অভিযানের দায়িত্বে থাকা পশ্চিমাঞ্চল রেলওয়ের নিবার্হী ম্যাজিস্ট্রেট মোঃ নুরুজ্জামান জানান, উক্ত ব্যবসা প্রতিষ্ঠানগুলোর দীর্ঘদিন থেকে রাজস্ব বকেয়া থাকায় এবং লাইসেন্স নবায়ন না করায় তাদেরকে জরিমানা ও‌ সিলগালা করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।

এ সময় উপস্থিত ছিলেন নিবার্হী ম্যাজিস্ট্রেট সামিউল আমীনসহ রেলওয়ের কর্মকর্তাবৃন্দ।

এম.এস.হোসেন/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca