• রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন
শিরোনাম
কালীগঞ্জের আড়াইশ বছরের ‘১৩ গম্বুজ মসজিদ’: অযত্নে বিলীন হচ্ছে মুঘল স্থাপত্যের স্মৃতি শ্রীপুরে ইমামের ঘরে অস্ত্রের মুখে তাণ্ডব: পিস্তল ঠেকিয়ে মাদ্রাসাছাত্রীকে তুলে নিল আসন্ন ঈদুল আজহা পরের দিন নাচোল রেলওয়ে স্টশন মর্নিং ক্রিকেট ক্লাবের উদ্যোগে নবীন ও প্রবীনদের মিলন মেলার আয়োজন করা হয়েছে। তেলের দাম বৃদ্ধি, আগামী কাল রবিবার থেকে কার্যকর। নাচোলে প্রত্যাশা একাডেমীর উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ইতিহাসের সর্বোচ্চ উচ্চতায় জ্বালানি তেলের দাম! এক লাফে বাড়লো ১৬.৭% পর্যন্ত। প্রতি লিটার ডিজেল ১৫ টাকা বেড়ে ১১৫, অকটেন ২০ টাকা বেড়ে ১৪০, পেট্রোল ১৯ টাকা বেড়ে ১৩৫ ও কেরোসিন ১৮ টাকা বেড়ে ১৩০ টাকা নির্ধারণ করা হয়েছে। মধ্যরাত থেকে কার্যকর হবে নতুন দাম। ঠাকুরগাঁওয়ে পাম্পে তেল নিতে গিয়ে হাতাহাতি মহাসড়ক অবরুদ্ধ ডিজেল সংকটে স্থবিরতার আশঙ্কা: মহাখালীতে বাসের দীর্ঘ সারি, চরম ভোগান্তিতে যাত্রীরা সালথায় গভীর রাতে নারীঘরে এএসআই আটক, গণপিটুনির পর হাসপাতালে ভর্তি—ঘটনা নিয়ে তোলপাড় ইস্টার্ন রিফাইনারির দ্বিতীয় ইউনিট স্থাপন প্রকল্পের টেন্ডার আগামী মাসে সরকার দেবে ২‌‌১ হাজার ২৭৭ কোটি ও বিপিসির তহবিল থেকে ১৪ হাজার ১৮৭ কোটি টাকার যোগান

বাগমারা প্রেসক্লাবে সভাপতি পদে সামসুজ্জোহা মামুনের মনোনয়ন ফরম উত্তোলন

Reporter Name / ২২৯ Time View
Update : বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০২২

বাগমারা প্রতিনিধিঃ

রাজশাহীর বাগমারা প্রেসক্লাবে দ্বি-বার্ষিক সম্মেলনের লক্ষ্যে এরই মধ্যে তফসীল ঘোষণা করা হয়েছে। আগামী ৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে নির্বাচন। নির্বাচনী তফসীল ঘোষণার পর থেকে সরগরম হয়ে উঠেছে গোটা উপজেলা। কে হবেন সভাপতি আর কে সম্পাদক সেই সাথে অন্যান্য পদে কারা আসতে পারে এবার। বর্তমানে এমনই জল্পনা-কল্পনার সৃষ্টি হয়েছে। বুধবার দুপুরে প্রেসক্লাবে উপস্থিত হয়ে নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক আকবর আলীর নিকট থেকে সভাপতি পদে মনোনয়ন ফরম উত্তোলন করেন এস.এম. সামসুজ্জোহা মামুন। সে বর্তমানে রাজশাহী থেকে প্রকাশিত দৈনিক সোনালী সংবাদ পত্রিকায় তাহেরপুর প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, শামীম রেজা, রুস্তম আলী শায়ের, রাজু মোল্লা, জাবেদ আলী মোল্লা, রায়হান ইসলাম, সমিত রায় প্রমুখ। গত ২৫/৯/২০২২ তারিখে চ‚ড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকে শুরু হয়েছে মনোনয়ন ফরম উত্তোলন। এই কার্যক্রম চলবে ০১/১০/২০২২ পর্যন্ত। ০২/১০/২০২২ থেকে ০৩/১০/২০২২ তারিখ পর্যন্ত মনোনয়ন ফরম জমা দিতে পারবেন প্রার্থীরা। মনোনয়ন ফরম যাচাই-বাচাই হবে ০৪/১০/২০২২ এবং ০৫/১০/২০২২ তারিখে বিকেল ৫টা পর্যন্ত রয়েছে মনোনয়ন ফরম প্রত্যাহারের সুযোগ। মনোনয়ন ফরম উত্তোলন শেষে এস.এম. সামসুজ্জোহা মামুন বলেন, আমি ভোটারদের ভালোবাসা নিয়ে নির্বাচনে অংশ গ্রহণ করছি। আমি নির্বাচিত হলে সকল সাংবাদিককে সাথে নিয়ে কাজ করে যাবো। প্রেসক্লাবের স্বার্থে বিভিন্ন উন্নয়নমূলক কাজ করবো।
এদিকে এরই মধ্যে সহ-সভাপতি পদে মনোনয়ন ফরম উত্তোলন করেছেন সাংবাদিক নূর কুতুবুল আলম।

এম.এস.হোসেন/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category