• রবিবার, ২১ জুন ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন
শিরোনাম
টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে নেমে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু ভালোবাসার বিয়ের আট মাস পার হতে না হতে স্বামী রহস্যজনক মৃত্যু স্ত্রী পলাতক ইউনিয়ন বিএনপির সভাপতির মাদক সেবনের ভিডিও ভাইরাল প্রেমের টানে চীন থেকে নবীনগরে: বিয়ের আশায় তরুণীর বাড়িতে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য অবৈধভাবে সার পাচারকালে হাতেনাতে আটক; ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ঠাকুরগাঁওয়ে অবৈধ বালু উত্তোলন: বালু ব্যবসায়ীকে ৯০ হাজার টাকা জরিমানা ভাগ্য বদলাতে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে নিখোঁজ টাঙ্গাইলের শহিদুল স্টার্টআপ সাইন্স প্রজেক্ট নাচোলের এশিয়ান স্কুল জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন: জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করার জন্য প্রস্তুত নাচোলে স্মার্ট ফোনের অপব্যবহার, মাদক, কিশোর অপরাধ ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময়সভা আবারও ঠাকুরগাঁও জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত মোঃ খাইরুল ইসলাম

চাঁদা না দেয়ায় সবজী চাষী কে মেরে মাথা ফাটিয়ে দিয়েছে বখাটেরা

Reporter Name / ৪২৮ Time View
Update : শনিবার, ১ অক্টোবর, ২০২২

মোঃ আব্দুর রাজ্জাক রাজা, নাগরপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ

চাঁদা না দেয়ায় সবজী চাষী আশিক কে মেরে মাথা ফাটিয়ে দিয়েছে নেশাগ্রস্ত বখাটে আরমান ও তার বাহিনী।বখাটেদের উপদ্রুপে বিচার চাইতে গেলে তাকে মেরে মাথা ফাটিয়ে দেয়ার অভিযোগ উঠেছে নেশাগ্রস্ত বখাটে আরমান ও তার সাঙ্গ পাঙ্গদের বিরুদ্ধে।

টাঙ্গাইলের নাগরপুরের সহবতপুর ইউনিয়নের ঘোনা পাড়া গ্রামের আলী হোসনে ছেলে আরমান (৩০), কুদ্দুস (২৪), আবুল (২২) সহ ৭-৮ জন শাহীন খানের সবজী চাষী ছেলে আশিক (২৭), সাজ্জাদ খানের ছেলে সাইফুল (৩০), শাহীন খানের ছেলে ইসাদুল খান (২২) পিটিয়ে আহত করেছে বলে অভিযোগ করেন।

আহত আশিক বলেন, ২৯ সেপ্টেম্বর শুক্রবার আনুমানিক সন্ধ্যা ৬.৩০-৭ টা এর সময় ঘোনা পাড়া মাঠের পাশে ফোন করে ডেকে নিয়ে আশিক চাদা দাবি করে। আশিক চাঁদা দিতে না পাড়ায় কোন কথা না বলেই আচমকাই চড় থাপ্পড় কিল ঘুষি মারতে থাকে ৭-৮ জন। এরই একপর্যায়ে বাশ ও লোহার রড দিয়ে পিটিয়ে মাথা ফাটিয়ে দিয়েছে। আমাদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে ওরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে নাগরপুর সদর স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক তার মাথায় ৪টি সেলাই করে হাসপাতালে ভর্তি করে প্রয়োজনীয় পরিক্ষাদী করান। আহতদের চিকিৎসা চলমান রয়েছে বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ।

আহতরা বলেন, ওরা নেশাগ্রস্ত। প্রায়ই ওরা এলাকার সাধারন মানুষদের কাছ থেকে নেশার টাকার জন্য চাপ প্রয়োগ করে এবং টাকা না পেলেই মানুষদের মারপিট করে। এর আগেও অনেকবার মারপিট করেছে। থানায় ওদের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। আহতদের পরিবারের সাথে কথা বলে জানা যায়, রোগীর অবস্থার একটু উন্নতি হলে নাগরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হবে।

এম.এস.হোসেন/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category