• মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
শিরোনাম
ঠাকুরগাঁওয়ে কখনও আসেননি, সেই আসনেই প্রার্থী আলীম নিজামী নাচোলে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী নারীদের মাঝে ‘প্রধানমন্ত্রীর ত্রাণ ভান্ডার’ হতে বরাদ্দকৃত ১০০টি শাড়ী বিতরণ করা হয়েছে। নাচোলে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হলো আলভি ট্যুরস এন্ড ট্রাভেলসের নাচোল উপজেলার সনাতন ধর্মালম্বীদের শারদীয় দূর্গাপুজা/২০২৬ উপলক্ষে শুভেচ্ছা  জানিয়েছেন নাচোল পৌর  বিএনপির উপদেষ্টা ও বিএনপি দলীয় ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুর রহিম। মহাপরিচালক বরাবর পলাশবাড়ী পল্লী উন্নয়ন কর্মকর্তার দূর্ণীতির অভিযোগকারীকে মামলায় ফাঁসিয়ে জেলে পাঠানোর অভিযোগ নাচোলে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করতে চান তরুণ উদ্দোক্তা এবং ছাত্রনেতা থেকে উঠে আসা মো: আসগার হাসান রোমিও ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন নেই: ইসি সানাউল্লাহ ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন নেই: ইসি সানাউল্লাহ রহমড আরিফ ঠাকুরগাঁও প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন হবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেন, এখন পর্যন্ত ভোটের পরিবেশ অত্যন্ত সুন্দর রয়েছে। আগামী ২৯ অক্টোবর একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। বুধবার (১৪ অক্টোবর) সকাল ১১টায় ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে উপনির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল, ভিজিল্যান্স ও অবজারভেশন টিম এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে ইসি সানাউল্লাহ বলেন, ‘আমরা এখন পর্যন্ত সেনাবাহিনী মোতায়েনের কথা চিন্তা করছি না। কারণ, জাতীয় নির্বাচনের চেয়েও প্রায় তিন গুণ বেশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। ফলে অতিরিক্ত নিরাপত্তার প্রয়োজন রয়েছে বলে আমরা মনে করি না। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।’ তিনি আরও বলেন, ভোটকেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা স্থাপন করা হবে এবং এর ফুটেজ সংরক্ষণ করা হবে, যাতে কেউ অসৎ উদ্দেশ্যে কোনো সুবিধা নিতে না পারে। পাশাপাশি পুলিশ, বিজিবি, র‍্যাব ও আনসার সদস্যদের কাছে বডি-ওর্ন ক্যামেরা এবং ড্রোনের মাধ্যমে তাৎক্ষণিক নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি রয়েছে। নির্বাচনি অভিযোগের বিষয়ে তিনি জানান, অনিয়ম প্রতিরোধ ও অভিযোগ নিষ্পত্তিতে ‘ইলেকটোরাল ইনকোয়ারি অ্যান্ড অ্যাডজুডিকেশন কমিটি’ কাজ করছে। এ ছাড়া মাঠপর্যায়ে দায়িত্ব পালন করছেন বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। ইতোমধ্যে পাওয়া তিনটি অভিযোগের মধ্যে একটি নিষ্পত্তি হয়েছে এবং বাকি দুটি তদন্তাধীন রয়েছে। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। এতে সভাপতিত্ব করেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল ইসলাম। মতবিনিময় সভায় উপনির্বাচনকে কেন্দ্র করে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচনি পরিবেশ বজায় রাখা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদারের বিষয়ে আলোচনা করা হয়। ঠাকুরগাঁওয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগ, অটোচালক আটক নাচোলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৬ পালিত

ভাঙ্গা সংসার জোড়া লাগালেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ হুমায়ুন কবীর

Reporter Name / ৭৯০ Time View
Update : শনিবার, ১ অক্টোবর, ২০২২

নিউজ ডেস্কঃ

চাঁপাইনবাবগঞ্জ জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ হুমায়ুন কবীর সাহেবের ভাষ্য:- অবশেষে আমি সফল।সফল হলো দশ মাসের অন্তসত্ত্বা এবং তার গর্ভের সন্তান।আমি পেলাম মানসিক শান্তি, আর তারা পেল স্ত্রীর মর্যাদা এবং পিতৃপরিচয়।বরাবরের মতো সেদিনও আমি এজলাসে উঠলাম বিচার কার্য পরিচালনা করার জন্য। অনেকগুলো মামলার মধ্যে একটি মামলার ডাক পড়লো।

মামলাটি যৌতুক আইনের অধীনে। আমি বাদিকে জিজ্ঞাসা করলাম আপনি কি সংসার করবেন। বাদী বলল, জি মাননীয় আদালত। আমি আসামীর কাঠগড়ায় দাঁড়ানো ব্যক্তিটি কে জিজ্ঞাসা করলাম। আপনি কি সংসার করবেন, বললো না। বিজ্ঞ আইনজীবীদের বক্তব্য শ্রবণ করলাম, নথি পর্যালোচনাঅন্তে দেখা যায় বাদীর সাথে আসামির গত ০৭/ ০৪/ ২০২১ ইং তারিখে বিবাহ হয় এবং ২৯/০৫/২০২১ ইং তারিখে তালাক হয়। মামলা দায়ের করা হয়েছে ২০২২ সনের মার্চ মাসে। বাদিকে জিজ্ঞাসা করলাম তালাকের পরে কেন যৌতুকের মামলা করেছেন। বাদী উত্তরে বললেন, মাননীয় আদালত আমি বর্তমানে দশ মাসের প্রেগন্যান্ট এবং আমার গর্ভের সন্তানের বাবা আসামীর কাঠগড়ায় দাঁড়ানো ঐ ব্যক্তি। আমি আসামিকে জিজ্ঞাসা করতেই আসামি বললেন এটা মিথ্যা কথা মাননীয় আদালত। বাদির সাথে আজ থেকে ১৭ মাস আগে আমার তালাক হয়েছে ঐ সন্তান আমার হতে পারে না। আমি উভয় পক্ষের বিজ্ঞ আইনজীবীদের বললাম এজলাস থেকে নেমে আমার খাস কামরায় বসবো। উভয় পক্ষকে নিয়ে আমার খাস কামরায় বসলাম। প্রথমে আসামির বক্তব্য শ্রবণ করলাম। কোন ক্লু বের করতে পারলাম না। তার একই কথা আমি বহু পূর্বেই বাদিকে তালাক দিয়েছি। এরপরে বাদীর বক্তব্য শ্রবণ করলাম।

বাদি তার বক্তব্যে বলেন, আসামি অর্থাৎ আমার স্বামী আমাকে ভুল বুঝিয়ে তালাকনামায় স্বাক্ষর নিয়েছে। আমার স্বামী আমাকে বলেছে আমার পরিবার তোমার সঙ্গে বিয়ে মানছে না, তাই এই কাগজ দেখাতে হবে, যে তোমার সঙ্গে আমার তালাক হয়েছে কিন্তু এটা প্রকৃত তালাক না। আমি তার কথায় বিশ্বাস করে তালাকনামায় স্বাক্ষর করেছি। আমি তালাকনামায় স্বাক্ষর করলেও আমরা স্বামী-স্ত্রী হিসেবেই সংসার করেছি। আসামি বাদীর সমস্ত কথা অস্বীকার করলেন।এবার বাদী ২২/০২/২০২২ ইংরেজি তারিখের একটি অডিও রেকর্ড শোনালেন। যেখানে একে অপরের রোমান্টিকতা স্পষ্টতো। আরেকটু গভীরে প্রবেশ করতে সক্ষম হলাম। সূরা নিসার ১৩৫ নম্বর আয়াতের কথা তাদেরকে স্মরণ করিয়ে দিলাম। সদা সত্য- সাক্ষ্য দেবে। ধৈর্য ধরে দেড় ২ ঘন্টা তাদের জন্য কাটিয়ে দিলাম। এবার আমি আবারো আসামিকে জিজ্ঞাসা করলাম তালাক পরবর্তী আপনি কি আপনার স্ত্রীর সঙ্গে শারীরিক সম্পর্ক করেছেন আসামি স্বীকার করে বললেন, জি মাননীয় আদালত বাদী যা বলেছেন সেটাই ঠিক। আমি কষ্ট নিয়ে অনেক কথা বলে ফেলেছি। দীর্ঘ নিঃশ্বাস ছাড়লাম। মনে হলো আমি এভারেস্ট জয় করে ফেলেছি। অবশেষে সেই মাহেন্দ্রখন। ডাকলাম কাজী দিলাম বিয়ে। বিবেকের জাগ্রতায় প্রতিষ্ঠিত হলো ন্যায়বিচার।

এম.এস.হোসেন/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন নেই: ইসি সানাউল্লাহ রহমড আরিফ ঠাকুরগাঁও প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন হবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেন, এখন পর্যন্ত ভোটের পরিবেশ অত্যন্ত সুন্দর রয়েছে। আগামী ২৯ অক্টোবর একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। বুধবার (১৪ অক্টোবর) সকাল ১১টায় ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে উপনির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল, ভিজিল্যান্স ও অবজারভেশন টিম এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে ইসি সানাউল্লাহ বলেন, ‘আমরা এখন পর্যন্ত সেনাবাহিনী মোতায়েনের কথা চিন্তা করছি না। কারণ, জাতীয় নির্বাচনের চেয়েও প্রায় তিন গুণ বেশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। ফলে অতিরিক্ত নিরাপত্তার প্রয়োজন রয়েছে বলে আমরা মনে করি না। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।’ তিনি আরও বলেন, ভোটকেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা স্থাপন করা হবে এবং এর ফুটেজ সংরক্ষণ করা হবে, যাতে কেউ অসৎ উদ্দেশ্যে কোনো সুবিধা নিতে না পারে। পাশাপাশি পুলিশ, বিজিবি, র‍্যাব ও আনসার সদস্যদের কাছে বডি-ওর্ন ক্যামেরা এবং ড্রোনের মাধ্যমে তাৎক্ষণিক নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি রয়েছে। নির্বাচনি অভিযোগের বিষয়ে তিনি জানান, অনিয়ম প্রতিরোধ ও অভিযোগ নিষ্পত্তিতে ‘ইলেকটোরাল ইনকোয়ারি অ্যান্ড অ্যাডজুডিকেশন কমিটি’ কাজ করছে। এ ছাড়া মাঠপর্যায়ে দায়িত্ব পালন করছেন বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। ইতোমধ্যে পাওয়া তিনটি অভিযোগের মধ্যে একটি নিষ্পত্তি হয়েছে এবং বাকি দুটি তদন্তাধীন রয়েছে। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। এতে সভাপতিত্ব করেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল ইসলাম। মতবিনিময় সভায় উপনির্বাচনকে কেন্দ্র করে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচনি পরিবেশ বজায় রাখা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদারের বিষয়ে আলোচনা করা হয়।

amazing-link-zeus.ca