• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
শিরোনাম
নাচোল থানার নবাগত অফিসার ইনচার্জ সুকমল চন্দ্র দেবনাথ এর নেতৃত্বে ১৭/০৪/২০২৬ইং তারিখ পুলিশ অভিযান পরিচালনা করে ৬জন ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার করেছে। জ্বালানি নিয়ে সুখবর দিলেন প্রতিমন্ত্রী সাতক্ষীরায় ৩৩ বিজিবির বিশেষ অভিযানে ১০ লাখ টাকার ভারতীয় মালামাল আটক ​বুড়িচংয়ে অবৈধ মজুদ করা ২ হাজার ৫০০ লিটার তেল জব্দ; নিলামে বিক্রি নাচোল উপজেলা চত্তরে বৈশাখের মঞ্চে গান গেয়ে দর্শকদের মাতোয়ারা করলো গীতাঞ্জলির অন্যতম সদস্য মাসুদা শিফা মনের সুস্থতার জন্য মিউজিক খুব জরুরি — ডব্লিউ,এইচ ডলার মনের সুস্থতার জন্য মিউজিক খুব জরুরি-ডাব্লিউ, এইচ ডলার নাচোলে গীতাঞ্জলি সাংস্কৃতিক যুব একাডেমীর শিল্পীবৃন্দ বৃহস্পতিবার নাচোল পাবলিক স্কুল এন্ড কলেজের মঞ্চ কাপালেন নাচোলে বীনা মুল্যে ৫৬২০জন প্রান্তীক কৃষকদের মাঝে প্রনোদনা বিতরণ নাচোল পাবলিক স্কুল এন্ড কলেজের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা

সাংবাদিকদের দাবির প্রতি সরকারের সুনজর আছে: বিএমএসএফ’র কাউন্সিলে পরিকল্পনা মন্ত্রী

Reporter Name / ২৯১ Time View
Update : রবিবার, ২৭ ডিসেম্বর, ২০২০

ঢাকা ২৭ ডিসেম্বর রোববার ২০২০: পরিকল্পনা মন্ত্রী আব্দুল মান্নান বলেছেন, বিএমএসএফ’র চৌদ্দ দফাসহ সাংবাদিকদের সকল দাবির প্রতি সরকারের সুনজর আছে। এজন্যই প্রধানমন্ত্রী সবসময় সাংবাদিকদের কল্যাণে কাজ করে যাচেছন। তিনি রোববার সকালে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের দ্বি-বার্ষিক কেন্দ্রীয় কাউন্সিল অনুষ্ঠানে উদ্বোধণী বক্তব্যে তিনি একথা বলেন।
রোববার সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাব হলরুমে অনুষ্ঠিত কাউন্সিলে দৈনিক সমকালের শরীয়তপুর প্রতিনিধি শহীদুল ইসলাম পাইলটকে সভাপতি এবং দৈনিক আধুনিক বাংলার আহমেদ আবু জাফরকে পূনরায় সাধারণ সম্পাদক করে ১২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

পরিকল্পনা মন্ত্রী আব্দুল মান্নান ভাচুয়্যালের মাধ্যমে কাউন্সিলের উদ্বোধণ ঘোষণা করেন। এসময় তিনি বলেন, বর্তমান সরকার সাংবাদিকবান্ধব। সাংবাদিকদের কল্যাণে কাজ করছে। সম্প্রতি মাননীয় প্রধানমন্ত্রী জাতীয় প্রেসক্লাবের সাংবাদিকদের জন্য ৫০ লাখ টাকা আর্থিক সহায়তা দিয়েছেন।

সারাদেশের সাংবাদিকদের উপস্থিতিতে এ কাউন্সিল অনুষ্ঠিত হয়।

বিএমএসএফ’র আইন উপদেষ্টা এ্যাড. কাওসার হোসাইন, এ্যাড. খায়ের উদ্দিন সিকদার, জার্নালিষ্ট শেল্টার হোম’র আহবায়ক মিজানুর রশীদ মিজান, সদস্য সচিব নুরুল ইসলাম উজ্জল প্রমূখ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কক্সবাজারের নির্যাতিত সাংবাদিক ফরিদুল মোস্তফা খান, চট্টগ্রামের সাংবাদিক হাকিম রানা, ঝালকাঠির রিয়াজুল ইসলাম বাচ্চু, ফেনীর জহিরুল ইসলাম জাহাঙ্গীর, নরসিংদির মোশরফ হোসেন নীলু, বিবাড়িয়ার আমিনুল ইসলাম আহাদ, পাবনার সভাপতি ডা. আব্দুস সালাম, চাঁদপুরের আলম পলাশ, গাজীপুরের ড. রিপন আনসারী, নোয়াখালীর মানিক ভুইয়া প্রমূখ। নেতৃবৃন্দ বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ঘোষিত ১৪ দফা দাবি বাস্তবায়নে সকলকে এগিয়ে আসার আহবান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category