• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন

বীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিক্ষক নিহত

Reporter Name / ৩৫৩ Time View
Update : মঙ্গলবার, ১১ অক্টোবর, ২০২২

মো. তোফাজ্জল হোসেন, বীরগঞ্জ (উপজেলা) প্রতিনিধিঃ

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় আব্দুল জলিল (৩০) নামে এক সহকারী শিক্ষক নিহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার শতগ্রাম ইউনিয়নের ধূলাউড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল জলিল উপজেলার শতগ্রাম ইউনিয়নের কিসামত খড়িকাদাম গ্রামের আকবর আলীর ছেলে। তিনি কিসামত খড়িকাদাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্রে জানা যায়,
শিক্ষক আব্দুল জলিল মোটরসাইকেল নিয়ে নিজ বাড়ি থেকে ঝাড়বাড়ী হাটে দিকে আসছিলেন। পথে ঘটনাস্থলে বিপরীত দিক থেকে আসা একটি অটোর সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে।এতে গুরুত্বর আহত অবস্থায় স্থানীয়রা তাঁকে উদ্ধার করে টিএমএসএস ফাতেমা তুজ জোহরা (রা) হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করে। এ ব্যাপারে বীরগঞ্জ থানার ওসি সুব্রত কুমার সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অটোটি নিয়ে চালক পালিয়ে গেছে। তাকে আটকের চেষ্টা চলছে। সহকারী শিক্ষক আব্দুল জলিল এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম।

এম.এস.হোসেন/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca