• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন

গোমস্তাপুরে ১২৬ জন বীর মুক্তিযোদ্ধারা পেলেন ডিজিটাল সনদ ও স্মার্ট কার্ড

Reporter Name / ৮২৫ Time View
Update : মঙ্গলবার, ১১ অক্টোবর, ২০২২

গোমস্তাপুর চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ

গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ী ইউনিয়নে মোট ১২৬ জন বীর মুক্তিযোদ্ধারা পেলেন ডিজিটাল সনদপত্র ও স্মার্ট কার্ড। মঙ্গলবার ( ১১ অক্টোবর) বিকেল ৪ টা থেকে সন্ধ্যা পর্যন্ত বাঙ্গাবাড়ী ইউনিয়ন পরিষদ কার্যলয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা খাতুনের সভাপতিত্বে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক প্রেরিত ডিজিটাল সনদপত্র ও স্মার্ট কার্ড বীর মুক্তিযোদ্ধাদের মাঝে বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব হুমায়ন রেজা।

বিশেষ অতিথি ছিলেন, সাবেক উপজেলা মুক্তি যোদ্ধা কমান্ডার গোলাম মোস্তফা, বাঙ্গাবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ শহীদুল ইসলাম, সাবেক উপজেলা মুক্তি যোদ্ধা কমান্ডার মোজ্জামেল হক, বাঙ্গাবাড়ী ইউনিয়ন ভারপ্রাপ্ত মুক্তি যোদ্ধা কমান্ডার আব্দুল মান্নান, মুক্তি যোদ্ধা মজলুম হক ও সাইদুর রহমান প্রমূখ।

উল্লেখ্য, সমন্বিত তালিকাভুক্ত ১২৬ জন বীর মুক্তিযোদ্ধাদের মাঝে ডিজিটাল সনদপত্র ও স্মার্ট কার্ড দেয়া হয়।

এম.এস.হোসেন/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca