• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে নিখোঁজের তিনদিন পর শিশুর মরদেহ উদ্ধার

Reporter Name / ১২০০ Time View
Update : বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০২২

শিবগঞ্জ প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জে নিখোঁজের তিন দিন পর হাসান মারফত নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ওই শিশু শিবগঞ্জ উপজেলার চককির্ত্তী ইউনিয়নে পিরানটোলা গ্রামের মোহাম্মদ হোসেনর ছেলে।আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে মোবারকপুর ইউনিয়নের গোঁয়াবাড়ী চাঁদপুর কল্যানিজোলা আম বাগান থেকে গলিত মরদেহটি উদ্ধার করা হয়।

এর আগে গত ১০ অক্টোবর সকাল থেকে নিখোঁজ হয় শিশু আলী হাসান মারফত (১১)। এ ঘটনায় শিশুটির পরিবার শিবগঞ্জ থানায় একটি সাধারন ডায়েরী করেন। শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা চৌধুরীর জোবায়ের আহমেদ জানান,সকালে আম বাগানে একটি মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে কয়েকদিন আগে শিশুটিকে হত্যা করা হয়েছে। অপরাধী সনাক্তে পুলিশের পাশাপাশি গোয়েন্দা সদস্যরা মাঠে কাজ শুরু করেছে।

নিহতের চাচা আকবর হোসেন জানান,মরদেহটি তাঁর নিখোঁজ ভাতিজা, আলী হাসান মারফত। এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।

এম.এস.হোসেন/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca