• রবিবার, ২১ জুন ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন
শিরোনাম
টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে নেমে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু ভালোবাসার বিয়ের আট মাস পার হতে না হতে স্বামী রহস্যজনক মৃত্যু স্ত্রী পলাতক ইউনিয়ন বিএনপির সভাপতির মাদক সেবনের ভিডিও ভাইরাল প্রেমের টানে চীন থেকে নবীনগরে: বিয়ের আশায় তরুণীর বাড়িতে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য অবৈধভাবে সার পাচারকালে হাতেনাতে আটক; ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ঠাকুরগাঁওয়ে অবৈধ বালু উত্তোলন: বালু ব্যবসায়ীকে ৯০ হাজার টাকা জরিমানা ভাগ্য বদলাতে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে নিখোঁজ টাঙ্গাইলের শহিদুল স্টার্টআপ সাইন্স প্রজেক্ট নাচোলের এশিয়ান স্কুল জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন: জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করার জন্য প্রস্তুত নাচোলে স্মার্ট ফোনের অপব্যবহার, মাদক, কিশোর অপরাধ ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময়সভা আবারও ঠাকুরগাঁও জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত মোঃ খাইরুল ইসলাম

গোমস্তাপুরে আসামি আটক করতে গিয়ে হামলায় ১ পুলিশ  সদস্য আহত

Reporter Name / ৮৯৭ Time View
Update : শনিবার, ১৫ অক্টোবর, ২০২২

গোমস্তাপুর ( চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মামলার আসামি আটক করতে গিয়ে আসামীদের হামলায় ১ পুলিশ সদস্য আহত হয়েছে। শুক্রবার ( ১৪ অক্টোবর)  সন্ধ্যায় উপজেলার রাধানগর ইউনিয়নে বিবিষন গ্রামে এ ঘটনা ঘটে।
গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমসা আলী সরকার ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার সন্ধ্যার দিকে গোমস্তাপুর থানার উপ-পরিদর্শক শওকত আলী ও শাহরিয়ার হোসেনের নেতৃত্বে ২ জন কনস্টেবল ওই গ্রামে একটি মামলার পলাতক আসামিকে আটক করতে গেলে গ্রামবাসীরা তাদের উপর হামলা চালায়। এ সময় গোমস্তাপুর থানার পুলিশ কনস্টেবল সাজ্জাদ আলী ( ২৫ ) গুরুত্বর আহত হয়। তাকে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে রামেক হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য স্থানান্তর করা হয়েছে।
এ বিষয়ে গোমস্তাপুর থানার ওসি আলমাস আলী সরকার জানান, সিঙ্গাবাদ পাথার বিলের ইজারাদার মামনুর রশিদের দায়ের করা  মামলার তদন্তকারী কর্মকর্তা উপ- পরিদর্শক শওকত আলী ও উপ- পরিদর্শক শাহরিয়ার হোসেন ২ জন কনস্টেবলকে নিয়ে ওই গ্রামে আসামি আটক করতে গেলে গ্রামের লোকজন তাদের উপর হামলা চালায়। এতে তাদের লাঠির আঘাতে পুলিশ কনস্টেবল সাজ্জাদ আলী আহত হয়। এ ঘটনায় পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।
এম.এস.হোসেন/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category