শফিকুল ইসলাম, গোমস্তাপুর:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের মাঝে স্মার্ট কার্ড ও সনদ বিতরণ করা হয়েছে। আজ শনিবার (১৫ অক্টোবর) সকাল ৯টার দিকে উপজেলার গোমস্তাপুর ইউনিয়ন চত্বরে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে এসব কার্ড বিতরণ করা হয়। উপজেলা নিবার্হী অফিসার মোসা. আসমা খাতুনের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব হুমায়ূন রেজা।
এসময় আরও উপস্থিত ছিলেন, গোমস্তাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জামাল উদ্দিন মন্ডল, প্যানেল চেয়ারম্যান -১ ও ২ নং ওয়ার্ড ইউপি সদস্য শরিফুল ইসলাম,বীর মুক্তিযোদ্ধা মোস্তফা কামাল প্রমূখ। এসময় ১৬ জন বীর মুক্তিযোদ্ধার মধ্যে ৮জনকে স্মার্ট কার্ড ও সনদ আর মৃত ৮ জনের পরিবারের মাঝে সনদ বিতরণ করা হয়েছে।
![]()