• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন

গোমস্তাপুরে পুলিশের উপর হামলার ঘটনায়, ৫০ জনের উপর মামলা

Reporter Name / ৭০৩ Time View
Update : রবিবার, ১৬ অক্টোবর, ২০২২

শফিকুল ইসলাম, গোমস্তাপুরঃ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে জেলে কর্তৃক পুলিশের উপর হামলার ঘটনায় থানায় মামলা হয়েছে। শনিবার (১৫ অক্টোবর) রাতে উপ-পরিদর্শক (এসআই) শওকত আলী বাদী হয়ে ৫০ জনকে আসামি করে এ মামলা দায়ের করেন।
গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমাস আলী সরকার মোবাইল ফোনে জানান, পুলিশের উপর হামলার ঘটনায় ৩৯ জনকে এজাহার নামীয় ও ১০/১১ জনকে অঙ্গাত আসামি করে উপ-পরিদর্শক এসআই শওকত আলী বাদী হয়ে মামলা করেছে। এখন পর্যন্ত কাওকে গ্ৰেফতার করা হয়নি। আসামি ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
উল্লেখ্য,গত শুক্রবার (১৪ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে উপজেলার রাধানগর ইউনিয়নের বিবিষণ এলাকায় ইজারাকৃত বিলে মাছ লুটপাটের মামলার এজাহার নামীয় আসামি হাবিবুর রহমান হবিকে ধরতে গিয়ে স্থানীয় জেলেরা আসামিকে ছিনিয়ে নিয়ে ৪ জন পুলিশ সদস্যের উপর হামলার চালায়।

এম.এস.হোসেন/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca