• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন

গোমস্তাপুরে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোঁয়া দিবস-২০২২ উদযাপন

Reporter Name / ৮৯০ Time View
Update : সোমবার, ১৭ অক্টোবর, ২০২২

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ 

“বর্জ্যের পরিশোধন নিশ্চিত হবে টেকসই স্যানিটেশন” প্রতিপাদ্যকে নিয়ে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোঁয়া দিবস-২০২২ উদযাপিত হয়েছে। এই উপলক্ষে সোমবার (১৭অক্টোবর)  সকালে একটি র‍্যালি উপজেলা চত্বর থেকে বের হয়ে রহনপুর পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষ করে আবার একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা প্রশাসন ও উপজেলা জনস্বস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে  উপজেলা সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় । এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা খাতুন
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব হুমায়ুন রেজা,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন  মহিলা ভাইস চেয়ারম্যান মাহফুজা খাতুন,উপজেলা কৃষি কর্মকর্তা তানভীর আহমেদ সরকার, উপজেলা নির্বাচন অফিসার সেরাজুল ইসলাম  উপজেলা সমাজ সেবা কর্মকর্তা নুরুল ইসলাম প্রমূখ।
এম.এস.হোসেন/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca