• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন

ভোক্তা অধিদপ্তর,নারায়ণগঞ্জ কর্তৃক ২টি খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকে জরিমানা

Reporter Name / ২৭৭ Time View
Update : রবিবার, ২৭ ডিসেম্বর, ২০২০

২৭ ডিসেম্বর ২০২০ তারিখ বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে ও জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মহোদয় কর্তৃক অর্পিত ক্ষমতাবলে এবং জেলা প্রশাসক, নারায়ণগঞ্জ মহোদয়ের সার্বিক নির্দেশনায় নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ সেলিমুজ্জামান কর্তৃক নারায়ণগঞ্জ জেলার সদর উপজেলার বিভিন্ন বাজারে তদারকি কার্যক্রম পরিচালনা করা হয় । সংশ্লিষ্ট পণ্যের গায়ে ওজন, পরিমান উৎপাদনের তারিখ, মেয়াদ উর্ত্তীণের তারিখ, এবং সর্বোচ্চ খুচরা বিক্রয় মূল্য ইত্যাদি লিপিবদ্ধ না থাকায় এবং অপরিস্কার-অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য প্রস্তুত ও সংরক্ষণ করায় সদর উপজেলার, মিজমিজ, উত্তর পাড়া, সিদ্ধিরগঞ্জ, এলাকায় চিশতিয়া বেকারী কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৭ ধারা মোতাবেক ৫০,০০০(পঞ্চাশ হাজার) টাকা এবং অপরিস্কার-অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য প্রস্তুত ও সংরক্ষণ এবং অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন বা প্রক্রিয়াকরণ করায় ৪৩ ধারা মোতাবেক কাঁটাবন এন্ড কোং, পূর্ব ভূইগড় ফতুল্রা কে ৩০,০০০(ত্রিশ হাজার) মোট ৮০,০০০/-(আশি হাজার) টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে।
উপস্থিত ছিলেন জেলা বাজার কর্মকর্তা এর প্রতিনিধি ও জেলা পুলিশের একটি টিম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca