• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
নাচোল থানার নবাগত অফিসার ইনচার্জ সুকমল চন্দ্র দেবনাথ এর নেতৃত্বে ১৭/০৪/২০২৬ইং তারিখ পুলিশ অভিযান পরিচালনা করে ৬জন ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার করেছে। জ্বালানি নিয়ে সুখবর দিলেন প্রতিমন্ত্রী সাতক্ষীরায় ৩৩ বিজিবির বিশেষ অভিযানে ১০ লাখ টাকার ভারতীয় মালামাল আটক ​বুড়িচংয়ে অবৈধ মজুদ করা ২ হাজার ৫০০ লিটার তেল জব্দ; নিলামে বিক্রি নাচোল উপজেলা চত্তরে বৈশাখের মঞ্চে গান গেয়ে দর্শকদের মাতোয়ারা করলো গীতাঞ্জলির অন্যতম সদস্য মাসুদা শিফা মনের সুস্থতার জন্য মিউজিক খুব জরুরি — ডব্লিউ,এইচ ডলার মনের সুস্থতার জন্য মিউজিক খুব জরুরি-ডাব্লিউ, এইচ ডলার নাচোলে গীতাঞ্জলি সাংস্কৃতিক যুব একাডেমীর শিল্পীবৃন্দ বৃহস্পতিবার নাচোল পাবলিক স্কুল এন্ড কলেজের মঞ্চ কাপালেন নাচোলে বীনা মুল্যে ৫৬২০জন প্রান্তীক কৃষকদের মাঝে প্রনোদনা বিতরণ নাচোল পাবলিক স্কুল এন্ড কলেজের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা

বাগমারা উপজেলা ছাত্রলীগ এর কমিটি অনুমোদন দেয়া’য় আনন্দ মিছিল

Reporter Name / ৩১৭ Time View
Update : বুধবার, ১৯ অক্টোবর, ২০২২

বাগমারা প্রতিনিধিঃ

রাজশাহীর বাগমারায় দুই ইউনিটের আংশিক কমিটি অনুমোদন দিয়েছে জেলা ছাত্রলীগ। কমিটি অনুমোদন দেয়ায় উপজেলা ছাত্রলীগ ও ভবানীগঞ্জ সরকারি বিশ^বিদ্যালয় কলেজ শাখা ছাত্রলীগের পক্ষ থেকে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকেল ৪ টায় উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর কমপ্লেক্সে জাতির জনকের প্রতিকৃতিতে উপজেলা ছাত্রলীগের নতুন কমিটির পক্ষে থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। পরে দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলা সদর ভবানীগঞ্জের প্রধান প্রধান রাস্তা প্রদক্ষিণ করে নিউ মার্কেটে এসে সংক্ষিপ্ত আলোচনা সভায় মিলিত হয়।

উপজেলা ছাত্রলীগের সভাপতি আবদুর রউফ রাজের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শিমুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মেহেদী হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক বিশাল আহমেদ আশিক, রাকিবুল ইসলাম রকি, সাংগঠনিক সম্পাদক সাব্বির রহমান, ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি শাহাদাত হোসেন শুভ, সাধারণ সম্পাদক মাসুদ রানা সোহাগ, ভবানীগঞ্জ পৌর ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক নাহিদ হাসান, সাবেক সভাপতি সুজন সাই প্রমুখ।

এ সময় ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রলীগের সহ-সভাপতি নাইমুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ফয়সাল মাহমুদ, নাজমুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সাদিক আল শাহরিয়ার সকাল, ভবানীগঞ্জ পৌর ছাত্রলীগের আহ্বায়ক রবিউল ইসলাম সহ বিভিন্ন ইউনিয়ন ও পৌর ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সাংগঠনিক নিয়ম মেনে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ধারণের পাশাপাশি ইঞ্জিনিয়ার এনামুল হক এমপির হাতকে শক্তিশালী করার আহ্বান জানান নব গঠিত কমিটির সভাপতি আবদুর রউফ রাজ।

এম.এস.হোসেন/কপি রাইট বে-আইনি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category