• রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
আসন্ন ঈদুল আজহা পরের দিন নাচোল রেলওয়ে স্টশন মর্নিং ক্রিকেট ক্লাবের উদ্যোগে নবীন ও প্রবীনদের মিলন মেলার আয়োজন করা হয়েছে। তেলের দাম বৃদ্ধি, আগামী কাল রবিবার থেকে কার্যকর। নাচোলে প্রত্যাশা একাডেমীর উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ইতিহাসের সর্বোচ্চ উচ্চতায় জ্বালানি তেলের দাম! এক লাফে বাড়লো ১৬.৭% পর্যন্ত। প্রতি লিটার ডিজেল ১৫ টাকা বেড়ে ১১৫, অকটেন ২০ টাকা বেড়ে ১৪০, পেট্রোল ১৯ টাকা বেড়ে ১৩৫ ও কেরোসিন ১৮ টাকা বেড়ে ১৩০ টাকা নির্ধারণ করা হয়েছে। মধ্যরাত থেকে কার্যকর হবে নতুন দাম। ঠাকুরগাঁওয়ে পাম্পে তেল নিতে গিয়ে হাতাহাতি মহাসড়ক অবরুদ্ধ ডিজেল সংকটে স্থবিরতার আশঙ্কা: মহাখালীতে বাসের দীর্ঘ সারি, চরম ভোগান্তিতে যাত্রীরা সালথায় গভীর রাতে নারীঘরে এএসআই আটক, গণপিটুনির পর হাসপাতালে ভর্তি—ঘটনা নিয়ে তোলপাড় ইস্টার্ন রিফাইনারির দ্বিতীয় ইউনিট স্থাপন প্রকল্পের টেন্ডার আগামী মাসে সরকার দেবে ২‌‌১ হাজার ২৭৭ কোটি ও বিপিসির তহবিল থেকে ১৪ হাজার ১৮৭ কোটি টাকার যোগান পীরগঞ্জে জ্বালানি তেল নিয়ে কারসাঁজির ভিডিও করায় সাংবাদিকের উপড় হামলা, মোবাইল কোর্টে ফিলিং স্টেশনের জরিমানা মোংলায় প্রকাশ্য দিবালোকে স্বামীকে মারধরের ঘটনায় থানায় অভিযোগ দায়ের

সাপাহারে একতরফা আ’লীগ ও বিএনপির সমন্বয়ে কমিটি গঠনের অভিযোগ

Reporter Name / ১১২৮ Time View
Update : রবিবার, ২৩ অক্টোবর, ২০২২

সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ

নওগাঁর সাপাহারে আ’লীগের লোকদের বিএনপিতে সদস্য বানানোর অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে ২২অক্টোবর ৫নং ওয়ার্ড বিএনপির নের্তৃবৃন্দ বিএনপির মহাসচিব বরাবর একটি লিখিত আবেদন দিয়েছেন।
বিএনপির মহাসচিব বরাবর প্রেরণকৃত আবেদনের প্রেক্ষিতি জানা যায়, উপজেলার পাতাড়ী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের কমিটি গঠণের লক্ষ্যে স্থানীয় শিমুলডাঙ্গা দাখিল মাদ্রাসা মাঠে এক সভা হয়। এসময় আহ্বায়ক শাহ আলম গঠণতন্ত্র প্রক্রিয়ায় কমিটি গঠন কার্য শুরু করেন। পরে গঠনতন্ত্র অনুযায়ী তিনি কমিটি ঘোষণা করেন। এমতাবস্থায় একটি পক্ষ কমিটি বানচাল করার লক্ষ্যে গন্ডগোল সৃষ্টি করেন। এক পর্যায়ে মাহ আলমকে অবরুদ্ধ করার চেষ্টা করলে সেখান থেকে মান ইজ্জত নিয়ে পালিয়ে বাঁচেন। পরবর্তী সময়ে ওই ওয়ার্ডে নতুন কমিিিটর তারিখ ঘোষনা করা হয় ৯ আগষ্ট ২০২২। তারিখ ঘোষনার পরে একদিন পূর্বে কমিটি গঠণকে ইস্যু করে নিজেদের মাঝে মারামারি পর্যন্ত হয়। পরে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কায় থানা আহ্বায়ক কমিটি উক্ত কমিটি গঠন স্থগিত করেন।

এরই ধারাবাহিকতায় থানা বিএনপির আহ্বায়ক কমিটির সিদ্ধান্তক্রমে ২১অক্টোবর (শুক্রবার) বিকেল ৩টায়উপজেলার উঁচাডাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে কমিটি গঠণের লক্ষ্যে এক সভার আহ্বান করেন। এসময় গঠণতন্ত্র অনুযায়ী আ’লীগ ও অঙ্গ সংগঠনের কারো থাকা যাবেনা মর্মে সিদ্ধান্ত হয়। কিন্তু বিএনপির থানা আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল কাহার জোরপূর্বক আ’লীগ ও অঙ্গ সংগঠণের লোকজন নিয়ে জোরপূর্বক আ’লীগ সদস্যদের বিএনপি বানানোর চেষ্টা করে। এসময় অন্যান্য নেতৃবৃন্দ বাধা দিলে হট্টগোলের সৃষ্টি হয়।

পরে আবেদনকারীগণ গন্ডগোল এড়াতে উক্ত স্থান ত্যাগ করেন। পরবর্তী সময়ে বিএনপির থানা কমিটির আহ্বায়ক,যুগ্ন আহ্বায়ক সহ আরো অনেকে প্রভাবিত হয়ে একতরফা আ’লীগ ও বিএনপির সমন্বয়ে গঠনতন্ত্র বিরোধী একটি কমিটি গঠন করেন। যার কোন ভিত্তি নেই বলে জানান আবেদনকারীরা।
এবষিয়ে থানা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল কাহারের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে ফোন বন্ধ পাওয়া যায়।

এম.এস.হোসেন/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category