• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন

রাজশাহীতে ১৩৪ বস্তা চিনির অবৈধ মজুদ: ভোক্তার অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ।

Reporter Name / ৯০০ Time View
Update : সোমবার, ২৪ অক্টোবর, ২০২২

নিউজ ডেস্কঃ

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় কার্যাল‌য়ের অ‌ভিযান: চি‌নির পাইকা‌রি ও খুচরা দোকা‌নে, কনফেকশনারি এবং কস‌মে‌টিকস এর ‌দোকা‌নে অ‌ভিযান, জ‌রিমানা ৬৭,০০০/-

অদ‌্য ২৪ অ‌ক্টোবর ২০২২ খ্রি. তা‌রি‌খে বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে এবং জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়ের নি‌র্দেশনায় রাজশাহী বিভাগীয় কার্যালয়ের উপপ‌রিচালক জনাব মোহাম্মদ সেলিম ও সহকারী পরিচালক জনাব ফজলে এলাহী এঁর ‌নেতৃ‌ত্বে রাজশাহী নগরীর সাহেব বাজার ও কাটাখালী মোড়ে তদারকিমূলক অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে সাহেব বাজারে কৃত্রিম সংকট তৈরি করে ১৩৪ বস্তা চিনি অবৈধ মজুদ করে রাখার অপরাধে ১ টি প্রতিষ্ঠানকে ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা জরিমানা করা হয় এবং মজুদকৃত চিনি সরকার নির্ধারিত দামে জনগণের মধ্যে বিক্রি করা হয়। উক্ত অ‌ভিযা‌নে ভোক্তা-অ‌ধিকার বি‌রোধী বি‌ভিন্ন অপরা‌ধে আরও ২টি প্রতিষ্ঠানকে ১৭,০০০/- জ‌রিমানাসহ সর্বমোট ৬৭,০০০/-( সাতষট্টি হাজার) টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

আজকের অভিযানে সহযোগিতা করেন এসআই রফিকুলের নেতৃত্বে আরএমপির একটি টিম, রাজনৈতিক ও ব্যবসায়ি নেতৃবৃন্দ। অ‌ভিযা‌নে প্রতিষ্ঠানসমূহকে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন,২০০৯ অনুযায়ী ব‌্যবসা কর‌তে নির্দেশনা দেয়া হয়। কোন রকম কৃত্রিম সংকট বা অবৈধ মজুদদারি থেকে বিরত থাকতে সকল ব্যবসায়িকে অনুরোধ করা হয়।

জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এম.এস.হোসেন/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca