• রবিবার, ২১ জুন ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
শিরোনাম
টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে নেমে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু ভালোবাসার বিয়ের আট মাস পার হতে না হতে স্বামী রহস্যজনক মৃত্যু স্ত্রী পলাতক ইউনিয়ন বিএনপির সভাপতির মাদক সেবনের ভিডিও ভাইরাল প্রেমের টানে চীন থেকে নবীনগরে: বিয়ের আশায় তরুণীর বাড়িতে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য অবৈধভাবে সার পাচারকালে হাতেনাতে আটক; ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ঠাকুরগাঁওয়ে অবৈধ বালু উত্তোলন: বালু ব্যবসায়ীকে ৯০ হাজার টাকা জরিমানা ভাগ্য বদলাতে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে নিখোঁজ টাঙ্গাইলের শহিদুল স্টার্টআপ সাইন্স প্রজেক্ট নাচোলের এশিয়ান স্কুল জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন: জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করার জন্য প্রস্তুত নাচোলে স্মার্ট ফোনের অপব্যবহার, মাদক, কিশোর অপরাধ ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময়সভা আবারও ঠাকুরগাঁও জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত মোঃ খাইরুল ইসলাম

বাগমারায় ভবানীগঞ্জ ডায়াবেটিক সেন্টারসহ ৩ ক্লিনিকে মোবাইল কোর্টে অর্থদন্ড

Reporter Name / ২৪৫ Time View
Update : মঙ্গলবার, ২৫ অক্টোবর, ২০২২

বাগমারা প্রতিনিধিঃ

রাজশাহীর বাগমারায় ভবানীগঞ্জ ডায়াবেটিক সেন্টার সহ বেসরকারি তিনটি ক্লিনিকে মোবাইল কোর্টের অভিযান পরিচালিত হয়েছে।

ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এবং মেডিকেল প্র্যাকটিস এবং বেসরকারী ক্লিনিক ও ল্যাবরেটরী (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ- ১৯৮২ অনুযায়ী উপজেলার ভবানীগঞ্জ ডায়াবেটিক সেন্টার, মা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার এবং ফাইম ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে মঙ্গলবার দুপুরে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমাদুল হাসান।

উপজেলায় সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ও জনগণের স্বার্থে এই ৩টি বেসরকারি ক্লিনিক মালিকের নিকট থেকে ৩০ হাজার টাকা অর্থ দন্ড আদায় করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা কালে ইউএইচএফপিও, বাগমারার প্রতিনিধি ডাঃ সোমা আক্তার মোবাইল কোর্টে প্রসিকিউশন দাখিল করেন। এ সময় বাগমারা থানা পুলিশ সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।

জনস্বার্থে মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমাদুল হাসান। খোঁজ নিয়ে জানাগেছে, ভবানীগঞ্জ ডায়াবেটিক সেন্টার চিকিৎসার নামে রোগীদের সাথে প্রতারণা করে আসছিল। নানান অভিযোগে এরই মধ্যে তাদের বিরুদ্ধে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে অভিযোগ দিয়েছেন এক ব্যক্তি। ভবানীগঞ্জে ডায়াবেটিক সেন্টার খুলে কয়েক বছর থেকে অভিনব কায়দায় রোগীদের সাথে প্রতারণা করে আসছিল ডাঃ রিয়াশাত উল লতিফ মামুন।

সেই সাথে অন্য দুই ক্লিনিকে অনিয়মের কারনে অর্থদন্ড প্রদান করা হয়েছে।

 

এম.এস.হোসেন/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category