• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন

শিবগঞ্জ সীমান্তে নীলগাই আটক

Reporter Name / ২৮২ Time View
Update : বুধবার, ২৬ অক্টোবর, ২০২২

মোঃ আবদুস সালাম তালুকদার, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ

শিবগঞ্জ সীমান্তে একটি নীলগাই আটক করেছে এলাকাবাসী। পরে নীলগাইটি উদ্ধার করে স্থানীয় প্রশাসন। বুধবার দুপুরে উপজেলার দাইপুখুরিয়া ইউনিয়নের বারিকবাজার এলাকা থেকে নীলগাইটি আটক করা হয়। এ সময় নীলগাইটি দেখতে উৎসুক জনতার ভিড় লক্ষ্য করা গেছে। দাইপুখুরিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মাইনুল ইসলাম জানান, সীমান্তবর্তী বিলভাতিয়া মাঠে প্রথমে নীলগাইটি দেখার পর স্থানীয়রা ধরার চেষ্টা করে। এ সময় পশুটি ক্ষিপ্ত হয়ে দৌড়াতে লাগলে মির্জাপুর, দৌলতবাড়ি ও কামালপুরসহ কয়েকটি এলাকার প্রায় ৫ কিলোমিটার দৌড়ানোর পর স্থানীয়রা আটক করতে সক্ষম হয়। প্রাথমিক ধারণা- প্রাণিটি ভারত থেকে সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হায়াত জানান, প্রশাসনের পক্ষ থেকে নীলগাইটি উদ্ধার করে যথাযথ প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

এম.এস.হোসেন/

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca