• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন

গোমস্তাপুরে দুই দিন পর এক শিশুর লাশ উদ্ধার

Reporter Name / ৫৫২ Time View
Update : শুক্রবার, ২৮ অক্টোবর, ২০২২

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ

গোমস্তাপুরে মহানন্দা নদী থেকে এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। সে উপজেলার রহনপুর পৌর এলাকার সোবান নগর কলোনীর মোঃ আবদুল আলিমের ছেলে মোঃ হোসাইন (১৪)।
শুক্রবার (২৮ অক্টোবর) সকাল সাড়ে ৭ টার দিকে মহানন্দা নদীর চৌডালা ব্রীজের নীচ থেকে লাশটি উদ্ধার করে।

গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুব রহমান ও ফায়ার সার্ভিস জানায়, গত ২৬ইং অক্টোবর বুধবার দুপুর অনুমানিক ১২ টার সময় রহনপুর রেল ব্রিজের নিচে পুনর্ভবা নদীতে শিশু হোসাইন (১৪) মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয়। ঐ দিন বিকেল থেকে ফায়ার সার্ভিসের রাজশাহীর ডুবুরি দল এসে উদ্ধার কাজ অব্যহত রাখে । পরে  বৃহস্পতিবার   ২৭ অক্টোবর সারাদিন উদ্ধারে ব্যর্থ হলে  সন্ধ্যায় তাদের উদ্ধার কাজ সমাপ্তি ঘোষণা করে।

রহনপুর রেল ব্রিজ পুনর্ভবা নদী ছবি- এম.এস.হোসেন

পরে শনিবার (২৮ অক্টোবর) সকাল সারে ৭ টার দিকে চৌডালা ব্রিজের কাছে মহানন্দা নদীতে এলাকাবাসী  ভাসমান অবস্থায়  তাহার লাশ দেখতে পেয়ে তার আত্মীয়-স্বজন খবর দেয়।  খবর পেয়ে পুলিশ ও ফারায় সার্ভিস এসে তার লাশ উদ্ধার করে। মৃত্যুর বিষয়ে তাহার পরিবারের কোন অভিযোগ বা সন্দেহ না থাকায়  মৃতদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

পুলিশ আরো জানায়, সাঁতার না জানার কারণে পানিতে ডুবে মৃত্যু হয়েছে। এ ব্যাপারে গোমস্তাপুর থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।
এম.এস.হোসেন/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca