• রবিবার, ২১ জুন ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
শিরোনাম
টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে নেমে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু ভালোবাসার বিয়ের আট মাস পার হতে না হতে স্বামী রহস্যজনক মৃত্যু স্ত্রী পলাতক ইউনিয়ন বিএনপির সভাপতির মাদক সেবনের ভিডিও ভাইরাল প্রেমের টানে চীন থেকে নবীনগরে: বিয়ের আশায় তরুণীর বাড়িতে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য অবৈধভাবে সার পাচারকালে হাতেনাতে আটক; ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ঠাকুরগাঁওয়ে অবৈধ বালু উত্তোলন: বালু ব্যবসায়ীকে ৯০ হাজার টাকা জরিমানা ভাগ্য বদলাতে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে নিখোঁজ টাঙ্গাইলের শহিদুল স্টার্টআপ সাইন্স প্রজেক্ট নাচোলের এশিয়ান স্কুল জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন: জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করার জন্য প্রস্তুত নাচোলে স্মার্ট ফোনের অপব্যবহার, মাদক, কিশোর অপরাধ ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময়সভা আবারও ঠাকুরগাঁও জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত মোঃ খাইরুল ইসলাম

ভোলাহাটে কমিউনিটি পুলিশিং ডে পালিত

Reporter Name / ৫৫২ Time View
Update : শনিবার, ২৯ অক্টোবর, ২০২২

বি.এম রুবেল আহমেদ, ভোলাহাট প্রতিনিধিঃ

ভোলাহাট থানা আয়োজিত কমিউনিটি পুলিশং ডে ২০২২ ২৯ অক্টোবর শনিবার সকাল দশটার দিকে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। থানা চত্বর থেকে একটি র‌্যালি বের হয়ে প্রথমে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, ভোলাহাট উপজেলা চেয়ারম্যান মোঃ রাব্বুল হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে তাবাসসুম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ শাহানাজ খাতুন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও গোহালবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইয়াসিন আলী শাহ, ভোলাহাট সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ পিয়ার জাহান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ আব্দুল খালেক, বীর মুক্তিযোদ্ধা মোঃ তৈমুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ আফরাজুল হক বাবু। স্বাগত বক্তব্য রাখেন অফিসার ইনচার্জ মোঃ সেলিম রেজা চৌধুরী

পরিদর্শক তদন্ত মোঃ রেজওয়ানুল ইসলাম মন্ডলের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা পরিষদের সাবেক নারী সংরক্ষিত সদস্য মোসাঃ হোসনে আরা পাখি, ভোলাহাট সদর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ মোনায়েম হক নিখিল, গ্রাম পুলিশ সহ অন্যরা।

এম.এস.হোসেন/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category