• মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়ায় রাজস্ব আদায় ও ভূমি সেবায় স্বচ্ছতা নিশ্চিত করতে জেলা প্রশাসকের কঠোর নির্দেশনা রাজবাড়ীতে আগাম ইরি ধান কাটা শুরু, খুশির সাথে দুশ্চিন্তায় কৃষকরা ঘাটাইলে দুই ইটভাটাকে ২ লাখ ৮০ হাজার টাকা জরিমানা; ধান খেত নষ্ট করায় একটির আগুন নিভিয়ে দিল মোবাইল কোর্ট নওগাঁয় মান্দায় অবৈধভাবে বালু উত্তোলন, জরিমানা ৫০ হাজার চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে রায়হান ফিলিং স্টেশনে পুলিশ সদস্যকে মারধরের ঘটনায় ম্যানেজারসহ ৩জনকে আটক করেছে পুলিশ। নাচোলে কালইর বাজার ফল ফাউন্ডেশনের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত পাবনায় ফোনের আসক্তি থেকে দূরে রাখতে স্কুল শিশুদের মাঝে ছাগল বিতরণ গাজীপুরে ঝুঁকির মুখে নগরায়ণ চাঁদা নিয়ে দ্বন্দ্ব! একদিন বন্ধের পর চাঁপাইনবাবগঞ্জে বাস চলাচল স্বাভাবিক। চাঁদা আদায়কে কেন্দ্র করে দুই সংগঠনের বিরোধের জেরে চাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লাসহ আন্তঃজেলা ও উপজেলা রুটে বাস চলাচল বন্ধ হয়ে গেছে।

আম ফাউন্ডেশনে বরই বিক্রি বাজার উদ্বোধন

Reporter Name / ২৬৪ Time View
Update : সোমবার, ২৮ ডিসেম্বর, ২০২০

ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি :চাঁপাইনবাবগনজ ভোলাহাটে আম ফাউন্ডেশনে আমের পাশাপাশি বরই বিক্রয় বাজার উদ্বোধন করা হয়েছে।

২৮ ডিসেম্বর সোমবার দুপুরে আম ফাউন্ডেশনে প্রধান অতিথি হিসেবে বরই বিক্রয় বাজার উদ্বোধন করেন আম ফাউন্ডেশন সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার জনাব মশিউর রহমান।
এ সময় উপজেলা ভাইস চেয়ারম্যান গরিবুল্লাহ দবির, আম ফাউন্ডেশন ভোলাহাট এর সাধারণ সম্পাদক আলহাজ¦ মোজাম্মেল হক চুটু, উচ্চতর উপ-সহকারী প্রকৌশলি একেএম আব্দুল মঈন, ক্যাশিয়ার লাল দেওয়ানসহ বরই চাষিরা উপস্থিত ছিলেন।

এ সময় প্রধান অতিথি বলেন, এখন থেকে উপজেলায় উৎপাদিত বরইসহ সব ধরণের ফসল আম ফাউন্ডেশন ভোলাহাটে বিক্রয় হবে। আম ছাড়া অন্যান্য ফল বিক্রয়ে ফাউন্ডেশনকে কোন টোল দিতে হবে না।

তিনি বলেন, যত্রতত্র ফল বিক্রয় করলে পরিবহনে অপরাধমূলক কার্যক্রমে অসাধু ব্যক্তিরা সুযোগ নিতে পারে। আম ফাউন্ডেশনে সকল ফসল বিক্রয় হলে পরিবহনে বহনকালে অপরাধমূলক(মাদক) কর্মকান্ড করার সাহস পাবে না।

ফলে তিনি ফাউন্ডেশনে এসে সকল কৃষি ফল বিক্রয় করার আহবান জানান। উল্লেখ্য ভোলাহাটে প্রচুর পরিমানে বরই ও পিয়ারা চাষের মাধ্যমে বেকারদের কর্মসংস্থান হয়েছে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category