• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন

গোমস্তাপুরে জাতীয় যুব দিবস পালিত

Reporter Name / ২০৫ Time View
Update : মঙ্গলবার, ১ নভেম্বর, ২০২২

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ 

“প্রশিক্ষিত যুব, উন্নত দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এ প্রতিপাদ্য কে সামনে নিয়ে  চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর আয়োজনে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে যুব সমাবেশ, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা শেষে যুবকদের মাঝে ঋন চেক ও সনদ  বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার  (০১নভেম্বর) সকাল সাড়ে ৯ টায় উপজেলা চত্বর থেকে একটি র‍্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। র‍্যালি শেষে উপজেলা সম্মেলন কক্ষে এক আলোচনা সভায় আয়োজন করে এতে  সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা খাতুন।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব হুমায়ুন রেজা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ পারভেজ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফেরদৌসী বেগম, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা নূরুল ইসলাম, সকলেই উপস্থিত থেকে বক্তব্য দেন  এবং যুবকদের মধ্যে বক্তব্য দেন সারোয়ার জাহান সুমন প্রমূখ।
এম.এস.হোসেন/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca