• শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
শিরোনাম
নাচোলে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী নারীদের মাঝে ‘প্রধানমন্ত্রীর ত্রাণ ভান্ডার’ হতে বরাদ্দকৃত ১০০টি শাড়ী বিতরণ করা হয়েছে। নাচোলে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হলো আলভি ট্যুরস এন্ড ট্রাভেলসের নাচোল উপজেলার সনাতন ধর্মালম্বীদের শারদীয় দূর্গাপুজা/২০২৬ উপলক্ষে শুভেচ্ছা  জানিয়েছেন নাচোল পৌর  বিএনপির উপদেষ্টা ও বিএনপি দলীয় ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুর রহিম। মহাপরিচালক বরাবর পলাশবাড়ী পল্লী উন্নয়ন কর্মকর্তার দূর্ণীতির অভিযোগকারীকে মামলায় ফাঁসিয়ে জেলে পাঠানোর অভিযোগ নাচোলে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করতে চান তরুণ উদ্দোক্তা এবং ছাত্রনেতা থেকে উঠে আসা মো: আসগার হাসান রোমিও ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন নেই: ইসি সানাউল্লাহ ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন নেই: ইসি সানাউল্লাহ রহমড আরিফ ঠাকুরগাঁও প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন হবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেন, এখন পর্যন্ত ভোটের পরিবেশ অত্যন্ত সুন্দর রয়েছে। আগামী ২৯ অক্টোবর একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। বুধবার (১৪ অক্টোবর) সকাল ১১টায় ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে উপনির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল, ভিজিল্যান্স ও অবজারভেশন টিম এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে ইসি সানাউল্লাহ বলেন, ‘আমরা এখন পর্যন্ত সেনাবাহিনী মোতায়েনের কথা চিন্তা করছি না। কারণ, জাতীয় নির্বাচনের চেয়েও প্রায় তিন গুণ বেশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। ফলে অতিরিক্ত নিরাপত্তার প্রয়োজন রয়েছে বলে আমরা মনে করি না। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।’ তিনি আরও বলেন, ভোটকেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা স্থাপন করা হবে এবং এর ফুটেজ সংরক্ষণ করা হবে, যাতে কেউ অসৎ উদ্দেশ্যে কোনো সুবিধা নিতে না পারে। পাশাপাশি পুলিশ, বিজিবি, র‍্যাব ও আনসার সদস্যদের কাছে বডি-ওর্ন ক্যামেরা এবং ড্রোনের মাধ্যমে তাৎক্ষণিক নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি রয়েছে। নির্বাচনি অভিযোগের বিষয়ে তিনি জানান, অনিয়ম প্রতিরোধ ও অভিযোগ নিষ্পত্তিতে ‘ইলেকটোরাল ইনকোয়ারি অ্যান্ড অ্যাডজুডিকেশন কমিটি’ কাজ করছে। এ ছাড়া মাঠপর্যায়ে দায়িত্ব পালন করছেন বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। ইতোমধ্যে পাওয়া তিনটি অভিযোগের মধ্যে একটি নিষ্পত্তি হয়েছে এবং বাকি দুটি তদন্তাধীন রয়েছে। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। এতে সভাপতিত্ব করেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল ইসলাম। মতবিনিময় সভায় উপনির্বাচনকে কেন্দ্র করে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচনি পরিবেশ বজায় রাখা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদারের বিষয়ে আলোচনা করা হয়। ঠাকুরগাঁওয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগ, অটোচালক আটক নাচোলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৬ পালিত নাচোল সেন্ট্রাল প্রেসক্লাবের ১ম বর্ষ পূর্তি অনুষ্ঠিত হয়েছে।

নাশকতা’র মামলা বিএনপির দুইশতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে, পুলিশের মামলা

Reporter Name / ৪৩৫ Time View
Update : রবিবার, ২০ নভেম্বর, ২০২২

 প্রতিনিধি; বাগমারা, রাজশাহীঃ

রাজশাহীর বাগমারায় বিএনপির দুইশতাধিক নেতাকর্মী বিরুদ্ধে নাশকতার মামলা দায়ের করেছে বাগমারা থানার পুলিশ। মামলা দায়েরের পর থেকেই উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠন গুলোর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। বিএনপির দাবি আগামী ৩ ডিসেম্বর বিএনপির রাজশাহী বিভাগীয় সমাবেশে লোক সমাগম ঘটাতে না পারে সেই জন্য পুলিশ বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে এলাকা ছাড়া করা চেষ্টা করছেন।

খোঁজ নিয়ে জানা যায়, দেশের বিভিন্ন স্থানে বিএনপির বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। বিএনপি ও সহযোগী সংগগঠনের নেতাকর্মীরা বিভাগীয় সমাবেশকে কেন্দ্র হট্টগোল সৃষ্টি করার কারণে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সজাগ রয়েছেন। আগামী ৩ ডিসেম্বর বিএনপির রাজশাহী বিভাগীয় সমাবেশের তারিখ নির্ধারন করেছেন। বিএনপির সমাবেশকে কেন্দ্র করে রাজশাহী অঞ্চলের আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা অপরাধ এড়ানোর জন্য ব্যাপক তৎপরতা চালিয়ে যাচ্ছে।

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে বাগমারা থানার পুলিশ জানতে পারে ভবানীগঞ্জ পৌরসভার নাজিরপুর উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপির কিছু নেতাকর্মী সংঘবদ্ধ হয়ে নাশকতা করার পরিকল্পনা করছে। এমন সংবাদের ভিত্তিত্বে বাগমারা থনার উপপরিদর্শক (এসআই) রেজাউল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে উপস্থিত হন। পুলিশের উপস্থিতি টের পেয়ে বিএনপির নেতাকর্মীরা সংঘবদ্ধ হয়ে পুলিশের উপর ইট-পাটকেল মারতে শুরু করেন।

বিএনপির নেতাকর্মীদের হামলার মুখে পুলিশ পিছু হটে। কিছুক্ষন পরে থানা থেকে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে বিএনপি’র নেতাকর্মীরা সেখান থেকে পালিয়ে যায়। এ সময় পুলিশ সেখান থেকে ৬টি তাজা ককটেল, বাঁশের লাঠি ও কয়েক পিচ পানির বোতল উদ্ধার করে থানায় নিয়ে যায়।

ওই ঘটনায় রাতেই বাগমারা থানার উপপরিদর্শক (এসআই) রেজাউল ইসলাম বাদী হয়ে ভবানীগঞ্জ পৌর বিএনপির আহবায়ক আক্তারুজ্জামান বল্টুকে প্রধান আসামী করে ৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতদের আসামী করে দুইশতাধিক নেতাকর্মীরা বিরুদ্ধে নাশকতার অভিযোগ এনে মামলা দায়ের করেন। মামলা দায়েরের ঘটনায় বাগমারা উপজেলায় বিএনপি ও সহযোগী সংগঠন গুলোর মধ্যে মিশ্রপপ্রতিক্রিয়া দেখা দেয়।

ঘটনাটি জানার জন্য জেলা বিএনপির আহবায়ক আবু সাইদ চাঁদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলে তার ব্যবহৃত মুঠোফোনটি ধরেননি। অপরদিকে আগামী জাতীয় সংসদ নির্বাচনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী অধ্যাপক কামাল হোসেন অভিযোগ করেন, আগামী ৩ ডিসেম্বর রাজশাহী বিভাগীয় বিএনপির সমাবেশকে ভুন্ডল করার জন্য ক্ষমতাসীন দলের লোকদের কথা মত পুলিশ কাজ করছে। তিনি বাগমারায় বিএনপি’র নেতাকর্মীদের উপর মিথ্যা ও হয়রানী মামলা প্রত্যাহারের দাবী জানান।

এ ব্যাপারে মুঠোফোনে যোগাযোগ করা হলে বাগমারা থানার অফিসার ইনচার্জ রবিউল ইসলাম তার ব্যবহৃত ফোনটি রিসিভ করেননি। তবে ইন্সপেক্টর (তদন্ত) তৌহিদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামীদের গেপ্তারের জন্য পুলিশ তৎপর রয়েছেন।

এম.এস.হোসেন//


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন নেই: ইসি সানাউল্লাহ রহমড আরিফ ঠাকুরগাঁও প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন হবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেন, এখন পর্যন্ত ভোটের পরিবেশ অত্যন্ত সুন্দর রয়েছে। আগামী ২৯ অক্টোবর একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। বুধবার (১৪ অক্টোবর) সকাল ১১টায় ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে উপনির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল, ভিজিল্যান্স ও অবজারভেশন টিম এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে ইসি সানাউল্লাহ বলেন, ‘আমরা এখন পর্যন্ত সেনাবাহিনী মোতায়েনের কথা চিন্তা করছি না। কারণ, জাতীয় নির্বাচনের চেয়েও প্রায় তিন গুণ বেশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। ফলে অতিরিক্ত নিরাপত্তার প্রয়োজন রয়েছে বলে আমরা মনে করি না। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।’ তিনি আরও বলেন, ভোটকেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা স্থাপন করা হবে এবং এর ফুটেজ সংরক্ষণ করা হবে, যাতে কেউ অসৎ উদ্দেশ্যে কোনো সুবিধা নিতে না পারে। পাশাপাশি পুলিশ, বিজিবি, র‍্যাব ও আনসার সদস্যদের কাছে বডি-ওর্ন ক্যামেরা এবং ড্রোনের মাধ্যমে তাৎক্ষণিক নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি রয়েছে। নির্বাচনি অভিযোগের বিষয়ে তিনি জানান, অনিয়ম প্রতিরোধ ও অভিযোগ নিষ্পত্তিতে ‘ইলেকটোরাল ইনকোয়ারি অ্যান্ড অ্যাডজুডিকেশন কমিটি’ কাজ করছে। এ ছাড়া মাঠপর্যায়ে দায়িত্ব পালন করছেন বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। ইতোমধ্যে পাওয়া তিনটি অভিযোগের মধ্যে একটি নিষ্পত্তি হয়েছে এবং বাকি দুটি তদন্তাধীন রয়েছে। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। এতে সভাপতিত্ব করেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল ইসলাম। মতবিনিময় সভায় উপনির্বাচনকে কেন্দ্র করে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচনি পরিবেশ বজায় রাখা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদারের বিষয়ে আলোচনা করা হয়।

amazing-link-zeus.ca