• মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
ঠাকুরগাঁওয়ে কখনও আসেননি, সেই আসনেই প্রার্থী আলীম নিজামী নাচোলে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী নারীদের মাঝে ‘প্রধানমন্ত্রীর ত্রাণ ভান্ডার’ হতে বরাদ্দকৃত ১০০টি শাড়ী বিতরণ করা হয়েছে। নাচোলে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হলো আলভি ট্যুরস এন্ড ট্রাভেলসের নাচোল উপজেলার সনাতন ধর্মালম্বীদের শারদীয় দূর্গাপুজা/২০২৬ উপলক্ষে শুভেচ্ছা  জানিয়েছেন নাচোল পৌর  বিএনপির উপদেষ্টা ও বিএনপি দলীয় ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুর রহিম। মহাপরিচালক বরাবর পলাশবাড়ী পল্লী উন্নয়ন কর্মকর্তার দূর্ণীতির অভিযোগকারীকে মামলায় ফাঁসিয়ে জেলে পাঠানোর অভিযোগ নাচোলে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করতে চান তরুণ উদ্দোক্তা এবং ছাত্রনেতা থেকে উঠে আসা মো: আসগার হাসান রোমিও ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন নেই: ইসি সানাউল্লাহ ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন নেই: ইসি সানাউল্লাহ রহমড আরিফ ঠাকুরগাঁও প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন হবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেন, এখন পর্যন্ত ভোটের পরিবেশ অত্যন্ত সুন্দর রয়েছে। আগামী ২৯ অক্টোবর একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। বুধবার (১৪ অক্টোবর) সকাল ১১টায় ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে উপনির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল, ভিজিল্যান্স ও অবজারভেশন টিম এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে ইসি সানাউল্লাহ বলেন, ‘আমরা এখন পর্যন্ত সেনাবাহিনী মোতায়েনের কথা চিন্তা করছি না। কারণ, জাতীয় নির্বাচনের চেয়েও প্রায় তিন গুণ বেশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। ফলে অতিরিক্ত নিরাপত্তার প্রয়োজন রয়েছে বলে আমরা মনে করি না। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।’ তিনি আরও বলেন, ভোটকেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা স্থাপন করা হবে এবং এর ফুটেজ সংরক্ষণ করা হবে, যাতে কেউ অসৎ উদ্দেশ্যে কোনো সুবিধা নিতে না পারে। পাশাপাশি পুলিশ, বিজিবি, র‍্যাব ও আনসার সদস্যদের কাছে বডি-ওর্ন ক্যামেরা এবং ড্রোনের মাধ্যমে তাৎক্ষণিক নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি রয়েছে। নির্বাচনি অভিযোগের বিষয়ে তিনি জানান, অনিয়ম প্রতিরোধ ও অভিযোগ নিষ্পত্তিতে ‘ইলেকটোরাল ইনকোয়ারি অ্যান্ড অ্যাডজুডিকেশন কমিটি’ কাজ করছে। এ ছাড়া মাঠপর্যায়ে দায়িত্ব পালন করছেন বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। ইতোমধ্যে পাওয়া তিনটি অভিযোগের মধ্যে একটি নিষ্পত্তি হয়েছে এবং বাকি দুটি তদন্তাধীন রয়েছে। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। এতে সভাপতিত্ব করেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল ইসলাম। মতবিনিময় সভায় উপনির্বাচনকে কেন্দ্র করে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচনি পরিবেশ বজায় রাখা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদারের বিষয়ে আলোচনা করা হয়। ঠাকুরগাঁওয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগ, অটোচালক আটক নাচোলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৬ পালিত

১০ টি আঙ্গুল না থাকলেও জিপিএ ৫ পেয়েছে শিবগঞ্জের প্রতিবন্ধী জিহাদ

Reporter Name / ২৩১ Time View
Update : মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০২২

প্রতিকুলতার মধ্যদিয়ে দুই হাতের ১০টি আঙ্গুল ও না থাকা প্রতিবন্ধী জিহাদ এস.এস.সি,তে গোল্ডেন জিপিএ ৫ পেয়েছে। তবে ভাল ফলাফল করলেও কাটেনি তার হতাশা।আর সে হতাশা হলো আর্থিক সংকট। আর এই কারণেই ভবিষ্যতে আর লেখাপড়া করতে পারবে কি না? তার ইচ্ছা একজন ভাল প্রকৌশলী হওয়ার। জিহাদ হাসান চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিযনের আজমতপুর গ্রামের তাইফুর রহমান ও পারভিন আখতারের ছেলে। পিতা দীর্ঘ ২০ বছর যাবত এমপিওভুক্ত না হওয়া শাহাবাজপুর ইউনিযনের আজমতপুর দারুল উলুল দাখিল মাদ্রাসার জুনিয়র সহকারী শিক্ষক পদে চাকুরী করেন এবং মা বাড়িতে সেলাই মেশিন চালান। জিহাদ হাসান জানান, আমি জন্ম থেকে পঙ্গু। একমাত্র মায়ের ইচ্ছায় আমি এতদুর পর্যন্ত লেখাপড়া করতে পেরেছি। আমার ইচ্ছা আমি ভাল প্রকৌশলী হবো। কিন্তু বর্তমান প্রেক্ষাপট ভিন্ন। বাবা মাযের পরিবারের অবস্থা নুন আনতে পানতা ফুরার মত।আমাদের ছোট একটুকরা বসতভিটা ছাড়া আর কোন জমিজমা নেই।তাই আমি সমাজের বিত্তবান ও সরকার সহ সকলের কাছে দোয়া ও সাহায্য প্রার্থী। জিহাদ হাসানের মা পারভিন আখতার জানান, পঙ্গুত্ব অবস্থায় জিহাদ জন্ম গ্রহন করায় সমাজের মানুষ আমাকে অনেকভাবে দায়ী করেছে।এমনকি আমার স্বামী তাইফুর রহমানও ১০দিন পর্যন্ত শিশু জিহাদ হাসানকে দেখতে যায়নি।তাতে আমি ভেঙ্গে পড়িনি। তবে মানসিকভাবে কষ্ট পেয়েছি। অতি কষ্টে জিহাদকে বড় করে ৬ বছর বয়সে বি কে স্কুল এন্ড কলেজে ভর্তি করি। সেখান থেকে সে পঞ্চম শ্রেণীতে বৃত্তি লাভ করে। তারপর তখন তাকে শাহাবাজপুর ইউসি উচ্চবিদ্যালযে ষ্ষ্ঠ শ্রেণীতে ভর্তি করি। সেখান থেকে সে অষ্টম শ্রেণীতেও বৃত্তি লাভ করে। শত কষ্ট হলেও ছেলে ভাল ফলাফল করায় এভাবেই অতিকষ্টে এসএসসি পরীক্ষায় ফরম পুরন করায়।পরীক্ষায আমার ছেলে গোল্ডেন জিপিও ৫ পাওযায আমি খুব আনন্দিত এবং আমি সবার কাছে দোয়া প্রার্থী।এব্যাপারে শাহাবাজপুর ইউসি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওসমান গণি বলেন জিহাদ হাসান খুব মেধাবী ও সাহসী ছাত্র।দরিদ্রতা ও পঙ্গুত্ব তাকে দমাতে পারেনি।শত প্রতিকুলতার মধ্য দিয়ে সে এবার এসএসসি পরীক্ষায় গোল্ডেন জিপিও ৫ পেয়েছে। আমি তার ভবিষ্যত উন্নতি কামনা করছি। শিশু ও নবজাতক বিশেষজ্ঞ ও ডেলটা মেডিকেল সেন্টারের মালিক ডা: মাহফুজ রায়হান বলেন, প্রতিবন্ধী জিহাদ হাসান তার ফলাফলের মাধ্যমে প্রমান করে দিযেছে যে প্রতিবন্ধী সমাজের বোঝা নয়, আর্শীবাদ।আমি আমার মেডিকেল সেন্টারের পক্ষ থেকে তাকে সংবর্ধনা জানাবো এবং তার লেখাপড়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিব। শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আবুল হায়াত বলেন, দরিদ্রতা ও প্রতিবন্ধীত্ব মেধাশক্তিকে বাধাগ্রস্ত করতে পারে না। তা প্রমান করেছে প্রতিবন্ধী জিহাদ হাসান।জিহাদ হাসান আমাদের গর্ব,আমাদের অহংকার।তাকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সংবর্ধনা জানাবো এবং তাকে সব ধরনের সহযোগিতা করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন নেই: ইসি সানাউল্লাহ রহমড আরিফ ঠাকুরগাঁও প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন হবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেন, এখন পর্যন্ত ভোটের পরিবেশ অত্যন্ত সুন্দর রয়েছে। আগামী ২৯ অক্টোবর একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। বুধবার (১৪ অক্টোবর) সকাল ১১টায় ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে উপনির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল, ভিজিল্যান্স ও অবজারভেশন টিম এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে ইসি সানাউল্লাহ বলেন, ‘আমরা এখন পর্যন্ত সেনাবাহিনী মোতায়েনের কথা চিন্তা করছি না। কারণ, জাতীয় নির্বাচনের চেয়েও প্রায় তিন গুণ বেশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। ফলে অতিরিক্ত নিরাপত্তার প্রয়োজন রয়েছে বলে আমরা মনে করি না। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।’ তিনি আরও বলেন, ভোটকেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা স্থাপন করা হবে এবং এর ফুটেজ সংরক্ষণ করা হবে, যাতে কেউ অসৎ উদ্দেশ্যে কোনো সুবিধা নিতে না পারে। পাশাপাশি পুলিশ, বিজিবি, র‍্যাব ও আনসার সদস্যদের কাছে বডি-ওর্ন ক্যামেরা এবং ড্রোনের মাধ্যমে তাৎক্ষণিক নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি রয়েছে। নির্বাচনি অভিযোগের বিষয়ে তিনি জানান, অনিয়ম প্রতিরোধ ও অভিযোগ নিষ্পত্তিতে ‘ইলেকটোরাল ইনকোয়ারি অ্যান্ড অ্যাডজুডিকেশন কমিটি’ কাজ করছে। এ ছাড়া মাঠপর্যায়ে দায়িত্ব পালন করছেন বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। ইতোমধ্যে পাওয়া তিনটি অভিযোগের মধ্যে একটি নিষ্পত্তি হয়েছে এবং বাকি দুটি তদন্তাধীন রয়েছে। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। এতে সভাপতিত্ব করেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল ইসলাম। মতবিনিময় সভায় উপনির্বাচনকে কেন্দ্র করে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচনি পরিবেশ বজায় রাখা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদারের বিষয়ে আলোচনা করা হয়।

amazing-link-zeus.ca