• রবিবার, ২১ জুন ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে নেমে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু ভালোবাসার বিয়ের আট মাস পার হতে না হতে স্বামী রহস্যজনক মৃত্যু স্ত্রী পলাতক ইউনিয়ন বিএনপির সভাপতির মাদক সেবনের ভিডিও ভাইরাল প্রেমের টানে চীন থেকে নবীনগরে: বিয়ের আশায় তরুণীর বাড়িতে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য অবৈধভাবে সার পাচারকালে হাতেনাতে আটক; ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ঠাকুরগাঁওয়ে অবৈধ বালু উত্তোলন: বালু ব্যবসায়ীকে ৯০ হাজার টাকা জরিমানা ভাগ্য বদলাতে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে নিখোঁজ টাঙ্গাইলের শহিদুল স্টার্টআপ সাইন্স প্রজেক্ট নাচোলের এশিয়ান স্কুল জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন: জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করার জন্য প্রস্তুত নাচোলে স্মার্ট ফোনের অপব্যবহার, মাদক, কিশোর অপরাধ ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময়সভা আবারও ঠাকুরগাঁও জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত মোঃ খাইরুল ইসলাম

Reporter Name / ১৩১ Time View
Update : সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩

সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারি নিহত
December 29, 2020

গতকাল রাতে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলা সীমান্তে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সঙ্গে চোরাকারবারিদের গোলাগুলির ঘটনা ঘটেছে বলে জানানো হয়েছে। এ সময় গুলিতে এক ভারতীয় নাগরিক নিহত হয়েছেন। নিহতের নামপরিচয় জানা যায়নি।

বিজিবি ময়মনসিংহ সেক্টরের ৩৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তৌহিদ মাহমুদ আজ মঙ্গলবার সকালে গণমাধ্যমকে এ খবর নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘গতকাল সোমবার গভীর রাতে একদল চোরাকারবারিকে ধাওয়া দেয় সূর্যপুর বিওপি বিজিবির টহল দল। এ সময় উভয়পক্ষের মধ্যে গোলাগুলি হয়। এতে এক বিজিবি সদস্য আহত হন।’

সূর্যপুর বিজিবি ক্যাম্পের নায়েক সুবাদার ওবায়দুর রহমান বলেন, ‘চোরাকারবারি দলকে ধাওয়া করলে তারা বিজিবি সদস্যদের ওপর হামলা চালায়। এতে উভয়পক্ষের মধ্যে গোলাগুলি হয়। এতে গুলিবিদ্ধ হয়ে একজন ভারতীয় চোরাকারবারি নিহত হন।’

ঘটনাস্থলে পুলিশ কাজ করছে বলে জানান বিজিবি ময়মনসিংহ সেক্টরের ৩৯ ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তৌহিদ মাহমুদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category