নাচোল প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বেসরকারী উন্নয়ন সংস্থা এগ্রিকালচারাল সাসটেনেবল এন্ড সোসিও ইকোনোমিক ডেভেলোপমেন্ট অর্গানাইজেশন (এসেডো) এর মুক্তি প্রজেক্ট-২ এর উদ্যোগে স্টেকহোল্ডারদের সাথে সুবিধাভোগীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্প্রতিবার বেলা ১১টায় বিআরডিবি হল রুমে উপজেলা নির্বাহী অফিসার মোহাইমেনা শারমীনের সভাপতিত্বে আলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন নাচোল উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মশিউর রহমান বাবু,ফতেপুর ইউপি চেয়ারম্যান সাদির আহম্মেদ ভুলু, উপজেলা কৃষি অফিসার বুলবুল আহম্মেদ, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আলমগীর, মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কাশেম ওবায়েদ,পল্লী উন্নয়ন কর্মকর্তা হারুন অর রশিদ, উপজেলা আদিবাসী নৃতাত্তিক জনগোষ্ঠীর নেতা যতীন হেমরম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এসেডো’র নির্বাহী পরিচালক রবিউল আলম। এছাড়া আরো উপস্থিত ছিলেন এসেডোর ফাইন্যান্স ম্যানেজার আজাহার আলী, ফিল্ড অফিসার আমিনুল হক ও ডেইজীসহ শিক্ষক ,সাংবাদিক ও গণ্যমান্য ব্যাক্তিবর্গ। উন্মুক্ত আলোচনায় সুবিধা ভোগীদের মধ্য থেকে বক্তব্য রাখেন নেজামপুর পুকুরিয়া পাড়ার গ্রাম উন্নয়ন সংগঠনের সভাপতি টুম্পা, মাধবপুর গ্রাম উন্নয়ন সংগঠনের সাধারণ সম্পাদক সরলা দেবী।