• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন

রাজশাহীতে ফিজিশিয়ান স্যাম্পলের পাইকারী দোকানে ভোক্তা অধিকারের অভিযান: জরিমানা ৮০ হাজার

Reporter Name / ১৪৭ Time View
Update : মঙ্গলবার, ১৩ ডিসেম্বর, ২০২২

১৩ ডিসেম্বর ২০২২ তারিখ বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মহোদয় কর্তৃক অর্পিত ক্ষমতাবলে রাজশাহী বিভাগীয় কার্যালয় কর্তৃক রাজশাহী জেলা ও মহানগরীর বিভিন্ন বাজার এলাকায় তদারকিমূলক অভিযান পরিচালনা করা হয়।
উক্ত তদারকি কার্যক্রম পরিচালনাকালে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর যথাক্রমে ৪৫ ধারার লঙ্ঘনজনিত বিভিন্ন অপরাধে ০২ টি প্রতিষ্ঠানকে প্রশাসনিক ব্যবস্থায় ৮০,০০০/-( আশি হাজার) টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
এসময় রাজশাহীর কাটাখালী বাজারে দেখা যায়, কয়েকটি মেডিসিন শপে ডাক্তারদেরকে দেয়া ফ্রি ফিজিশিয়ান স্যাম্পল তারা পাইকারী বিক্রি করছে কিন্তু তাদের লাইসেন্স নেয়া মেডিসিন শপ হিসেবে। দোকানের প্রায় শতভাগ ঔষধই ফিজিশিয়ান স্যাম্পল।
এছাড়াও নির্ধারিত নিত্য পণ্যের মূল্য যথাযথভাবে বিক্রয় সঠিকতা যাচাইসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে সর্বসাধারণের মাঝে সচেতনতামূলক লিফলেট ও প্রচারপত্র বিতরণ করা হয় এবং সরকার নির্ধারিত বিধির অধীন যথা নিয়মে ক্রয়-বিক্রয় করার জন্য সংশ্লিষ্ট সকলকে সতর্ক করা হয়।
বাজার তদারকিতে সহায়তা প্রদান করেন জেলা প্রশাসন রাজশাহী, জেলা চেম্বার অব্ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি কর্তৃপক্ষ, ব্যবসায়ী নেতৃবৃন্দ ও নিরাপত্তার দায়িত্ব পালন করেন মেট্রোপলিটন পুলিশ রাজশাহীর একটি টিম।

অভিযানে নেতৃত্ব দেন রাজশাহী বিভাগীয় উপপরিচালক জনাব মোহাম্মদ সেলিম ও জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মোঃ মাসুম আলী।

জনস্বার্থে এরূপ কার্যক্রম অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca