• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন

গোমস্তাপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

Reporter Name / ৩০৩ Time View
Update : বুধবার, ১৪ ডিসেম্বর, ২০২২

প্রতিনিধি; গোমস্তাপুর, চাঁপাইনবাবগঞ্জঃ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। এই দিবস উপলক্ষে রহনপুর বৌদ্ধ ভূমিতে পুষ্প অর্পণ, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।
বুধবার (১৪ ডিসেম্বর) বৌদ্ধ ভূমি চত্বরে গোমস্তাপুর  উপজেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা খাতুন
এতে বক্তব্য দেন, সাবেক সাংসদ  ও জেলা আওয়ামী আওয়ামী লীগের (ভারপ্রাপ্ত) সভাপতি জিয়াউর রহমান, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব হুমায়ুন রেজা, অতিরিক্ত পুলিশ সুপার শামসুল আজম, রহনপুর পৌর মেয়র মতিউর রহমান খাঁন, গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত (ওসি) মাহবুব রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ তানভীর আহমেদ সরকার, উপজেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম জয়,পৌর ছাত্র লীগের সভাপতি এন্তাজুল হক প্রমূখ।আলোচনা সভা শেষে পরে শহীদদের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
এম.এস.হোসেন/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca