জারিফ হোসেন স্টাফ রিপোর্টার :
চাঁপাইনবাবগঞ্জ বাসির উদ্দেশ্য
বিজয় দিবস নিয়ে পৌর মেয়র মোখলেসুর রহমান বলেন।
১৬ ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবস।আমরা এই বিজয় দিবসকে
বিশেষ দিন হিসেবে রাষ্ট্রীয়ভাবে দেশের সর্বত্র পালন করে থাকি।
দীর্ঘ ৯ মাস যুদ্ধের পর ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে হানাদার পাকিস্তানি বাহিনী বাংলাদেশ ও ভারতের সমন্বয়ে গঠিত যৌথবাহিনীর কাছে আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করে।
পৃথিবীর বুকে বাংলাদেশ নামে একটি নতুন স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের অভ্যুদয় ঘটে। প্রতি বছর বাংলাদেশে দিবসটি যথাযথ ভাবগাম্ভীর্য এবং বিপুল
উৎসাহ-উদ্দীপনার সঙ্গে পালিত হয়। ১৬ ডিসেম্বর ভোরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা ঘটে।
সবশেষে চাঁপাইনবাবগঞ্জ বাসির উদ্দেশ্য মেয়র মোখলেসুর রহমান আরো বলেন আমি বলতে চাই এই বিজয় আমাদের গৌরব আমাদের অহংকার এই বিজয়ের জন্য এই স্বাধীনতার জন্য আজ আমরা বিশ্বের বুকে স্বাধীন এবং আর্দশ জাতি । আমাদের এই গৌরবকে অক্ষুন্ন রাখতে সর্বোপরি তৎপর থাকতে হবে এবং কাঁদে কাদ মিলিয়ে এগিয়ে যেতে হবে।শুধু তাই না জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর কন্য জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে একটি সোনার বাংলা উপহার দিতে দল মত নির্বিশেষে আমাদের এগিয়ে আসতে হবে।