• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন

বিনম্র শ্রদ্ধা-ভালোবাসায় চাঁপাইনবাবগঞ্জে বিজয় দিবস উদযাপন

Reporter Name / ২৩১ Time View
Update : শুক্রবার, ১৬ ডিসেম্বর, ২০২২

জারিফ হোসেন স্টাফ রিপোর্টার :
  

দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধ শেষে আজকের এই দিনে বিজয়ের স্বাদ গ্রহণ করেছে বাঙালি জাতি। আর এই বিজয়ের পথে রক্ত ঢেলেছেন ৩০ লক্ষ শহীদ। ২ লক্ষ মা-বোন হারিয়েছেন সম্ভ্রম। প্রতিবছরের ন্যায় গভীর শ্রদ্ধার সঙ্গে বিজয়ের এই দিনে গোটা দেশ জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করছে। শহীদদের স্মরণে ও বিজয় দিবস উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গসহ বিভিন্ন প্রতিষ্ঠান।

চাঁপাইনবাবগঞ্জে যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে মহান বিজয় দিবস। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মুখস্থ চত্বরে সূর্যোদয়ের পর ৬টা ২৫ মিনিটে জেলা প্রশাসনের উদ্যোগে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।


এছাড়া মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে জেলা প্রশাসন, মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

পুলিশ প্রশাসনের উদ্যোগে ও বিভিন্ন রাজনৈতিক,সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়।

পৌর মেয়র মোখলেসুর রহমান এর আয়োজনে ছাত্র লীগে, জাতীয় শ্রমিক লীগের সহযোগিতা
শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।এ সময় উপস্থিত ছিলেন ছাত্র লীগের সভাপতি সাইফ জামান আনন্দ, জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক জুয়েল রানা ও জাতীয় শ্রমিক লীগের সভাপতি শহিদুল ইসলাম রানাসহ নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

এরপর জেলা আওয়ামী লীগ তাদের নিজ কার্যালয়ে পতাকা উত্তোলন করে। সকাল ৯ টাই বিভন্ন অঙ্গ সংগঠনের আয়োজনে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে বিজয় দিবসে পালন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca