• রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
শিরোনাম
টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে নেমে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু ভালোবাসার বিয়ের আট মাস পার হতে না হতে স্বামী রহস্যজনক মৃত্যু স্ত্রী পলাতক ইউনিয়ন বিএনপির সভাপতির মাদক সেবনের ভিডিও ভাইরাল প্রেমের টানে চীন থেকে নবীনগরে: বিয়ের আশায় তরুণীর বাড়িতে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য অবৈধভাবে সার পাচারকালে হাতেনাতে আটক; ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ঠাকুরগাঁওয়ে অবৈধ বালু উত্তোলন: বালু ব্যবসায়ীকে ৯০ হাজার টাকা জরিমানা ভাগ্য বদলাতে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে নিখোঁজ টাঙ্গাইলের শহিদুল স্টার্টআপ সাইন্স প্রজেক্ট নাচোলের এশিয়ান স্কুল জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন: জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করার জন্য প্রস্তুত নাচোলে স্মার্ট ফোনের অপব্যবহার, মাদক, কিশোর অপরাধ ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময়সভা আবারও ঠাকুরগাঁও জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত মোঃ খাইরুল ইসলাম

গোমস্তাপুরে মহান বিজয় দিবস পালিত

Reporter Name / ২০৮ Time View
Update : শুক্রবার, ১৬ ডিসেম্বর, ২০২২

 প্রতিনিধি; গোমস্তাপুর, চাঁপাইনবাবগঞ্জঃ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও বিজয়ের ৫১ বছর পূর্তি উপলক্ষে মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। মহান বিজয় দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়।

শুক্রবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা করা হয়। এরপরে বঙ্গবন্ধুর স্মৃতিস্তম্ভে উপজেলা প্রসাশন, সাংবাদিক সংগঠনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের উদ্যোগে পুস্পস্তবক অর্পণ করা হয়।

মহান বিজয় দিবসের কর্মসূচি ছিল রহনপুর আহম্মদী বেগম (এ.বি) সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে, পতাকা উত্তোলন, কুচকাওয়াজ, ডিসপ্লে প্রদর্শন, ক্রীড়া অনুষ্ঠান ও বীর মুক্তিযোদ্ধা যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা খাতুনের সভাপতিত্বে কর্মসূচি সমূহে উপস্থিত ছিলেন, সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের (ভারপ্রাপ্ত) সভাপতি জিয়াউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার গোমস্তাপুর সার্কেল শামসুল আজম, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব হুমায়ূন রেজা, ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান নূহু, মহিলা ভাইস চেয়ারম্যান মাহফুজা খাতুন, রহনপুর পৌর মেয়র মতিউর রহমান খাঁন, গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ তানভীর আহমেদ সরকার ও প্রাণী সম্পদ কর্মকর্তা ড. কাওসার আহমেদ প্রমূখ।

পরে সন্ধ্যায় উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এম.এস.হোসেন/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category