• রবিবার, ২১ জুন ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন
শিরোনাম
টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে নেমে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু ভালোবাসার বিয়ের আট মাস পার হতে না হতে স্বামী রহস্যজনক মৃত্যু স্ত্রী পলাতক ইউনিয়ন বিএনপির সভাপতির মাদক সেবনের ভিডিও ভাইরাল প্রেমের টানে চীন থেকে নবীনগরে: বিয়ের আশায় তরুণীর বাড়িতে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য অবৈধভাবে সার পাচারকালে হাতেনাতে আটক; ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ঠাকুরগাঁওয়ে অবৈধ বালু উত্তোলন: বালু ব্যবসায়ীকে ৯০ হাজার টাকা জরিমানা ভাগ্য বদলাতে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে নিখোঁজ টাঙ্গাইলের শহিদুল স্টার্টআপ সাইন্স প্রজেক্ট নাচোলের এশিয়ান স্কুল জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন: জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করার জন্য প্রস্তুত নাচোলে স্মার্ট ফোনের অপব্যবহার, মাদক, কিশোর অপরাধ ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময়সভা আবারও ঠাকুরগাঁও জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত মোঃ খাইরুল ইসলাম

ভোলাহাটে বীরেশ্বরপুর মাদ্রাসার মহিলা হেফজ বিভাগের ভবন উদ্বোধন

Reporter Name / ২২৭ Time View
Update : শনিবার, ১৭ ডিসেম্বর, ২০২২

বি.এম রুবেল আহমেদঃ

ভোলাহাটে ঐতিহ্যবাহী বীরেশ্বরপুর সালেমিয়া মাহদিয়া কওমী মাদ্রাসার মহিলা হেফজ বিভাগের বহুতল ভবনের ১ম তলার শুভ উদ্বোধন করা হয়েছে।

শনিবার সকালে আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের যুগ্ম পরিচালক ও মানবিক ফাউন্ডেশন ভোলাহাট এর চেয়ারম্যান মোহাঃ রশীদুল আলম জেমের সার্বিক সহযোগিতায় অত্র মাদ্রাসার বহুতল ভবনের ১ম তলা আজ উদ্বোধন করা হলো।

এসময় উপস্থিত ছিলেন, ভোলাহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রাব্বুল হোসেন, ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সেলিম রেজা চৌধুরী, মোঃ জালাল উদ্দীন জজ, এনআরবিসি ব্যাংক কর্মকর্তা, রিপন খান, মাদ্রাসা প্রধান, সহকারী শিক্ষকগণ, সুধীজন সহ অত্র প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী এবং অভিভাবকবৃন্দ।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, ছাত্র-ছাত্রীদের পুরোপুরি ইসলামের কাণ্ডারী হিসেবে গড়ে তুলতে সবাই কে সহযোগিতা করার জন্য জন্য উপস্থিত সবার প্রতি অনুরোধ জানান। উদ্বোধনী বক্তব্যে রশীদল আলম জেম বলেন আমাদের ভোলাহাট উপজেলার ঐতিহ্য ধরে রাখতে আমি বদ্ধপরিকর। সবার সহযোগিতা পেলে এই ধর্মীয় প্রতিষ্ঠানটিকে এগিয়ে নিতে পারব বলে তিনি আশা প্রকাশ করেন।

এম.এস.হোসেন/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category