• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন

নাচোলে ফারিয়ার নির্বাচন সম্পন্ন, সভাপতি-আবু বাক্কার, সম্পাদক- মাসুদ রানা

Reporter Name / ২০০ Time View
Update : শনিবার, ১৭ ডিসেম্বর, ২০২২

অলিউল হক ডলার,নাচোলঃ
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশন দ্বি বার্ষিক মেয়াদে নির্বাচন সম্পন্ন হয়েছে, সভাপতি আবুবক্কার ও সাধারণ সম্পাদক এ কিউ এম মাসুদ হাসান রানা। নির্বাচন কমিশনার গোলাম আজমল হক সেলিম জানান আজ শনিবার রাত ৮ টায় নাচোল মহিলা ডিগ্রী কলেজ মিলনায়তনে নির্বাচন অনুষ্ঠিত হয়। নাচোল সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ হাফিজুর রহমানের সভাপতিত্বে ভোট গ্রহণের পূর্বে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয় ।এতে বক্তব্য রাখেন সভাপতি প্রার্থী আবুবক্কার ও রাজিবুল হক সাধারণ সম্পাদক পদপ্রার্থী এ কিউ এম মাসুদ হাসান রানা ও আব্দুর রাজ্জাক।
এ ছাড়া অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন নাচোল মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ ওবাইদুর রহমান, নাচোল থানার অফিসার ইনচার্জ মিন্টু রহমান, নাচোল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ শাকিল মাহমুদ, বিসিডিএস এর সভাপতি আলহাজ্ব জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক আলহাজ্ব আসাদুল হক, কোষাধ্যক্ষ আলহাজ্ব তোফাজ্জল হোসেন, নাচোল প্রেসক্লাবের সভাপতি অলিউল হক ডলার, চাঁপাইনবাবগঞ্জ ফারিয়ার সভাপতি নাসির উদ্দিন, সাধারণ সম্পাদক সোহেল রানা,গোমস্তাপুর ফারিয়ার সভাপতি মুর্শেদ, সাধারণ সম্পাদক তোতা প্রমুখ। আলোচনা শেষে ভোটগ্রহণ শুরু হয়।
নাচোল ফারিয়ার ৪৮ জন ভোটারের মধ্যে ৪৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করে নতুন সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচন করেন। সভাপতি পদে আবু বাক্কর ২৮ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ রাজিবুল হক ১৮ ভোট পান ।এছাড়া সাধারণ সম্পাদক পদে একিউএম মাসুদ হাসান রানা ২৭ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুর রাজ্জাক ১৯ ভোট পান। এ নির্বাচনে ৪৮ জন ভোটারের মধ্যে ৪৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। প্রধান নির্বাচন কমিশনের পাশাপাশি সহকারী নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন শাহ আলম বাবু, বিকাশ তরফদার, একে এম মাহফুজুর রহমান ও আজিজুর রহমান সুমন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca