• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন

স্মার্ট সিটি হিসেবে চাঁপাইনবাবগঞ্জ-২ গড়তে চান নৌকার মনোনয়নপ্রত্যাশী লিংকন

Reporter Name / ৩৯৪ Time View
Update : রবিবার, ১৮ ডিসেম্বর, ২০২২

বিএনপির সংসদ সদস্যের পদত্যাগের কারণে শূন্য হওয়া চাঁপাইনবাবগঞ্জ-২ সংসদীয় আসনে আগামী ১ ফেব্রুয়ারি উপনির্বাচনের ভোট অনুষ্ঠিত হবে। এ আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পাচ্ছেন, তা নিয়ে এলাকায় আলোচনা চলছে। তবে স্থানীয় আলোচনা ও সূত্র অনুযায়ী আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রাপ্তিতে এগিয়ে আছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের সহ-সস্পাদক মোঃ কামরুল হাসান লিংকন। তিনটি উপজেলা ভোলাহাট,গোমস্তাপুর এবং নাচোল নিয়ে গঠিত চাঁপাইনবাবগঞ্জ-২।

স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে নৌকার মাঝি হয়ে জনগণের সেবা করতে চান মনোনয়নপ্রত্যাশী নন্দিত ও পরিচ্ছন্ন রাজনীতিবিদ কামরুল হাসান লিংকন। এ লক্ষ্যে নির্বাচনী এলাকায় (ভোলাহাট-গোমস্তাপুর-নাচোল) গণসংযোগ, পথসভাসহ উন্নয়নমূলক কর্মকাণ্ডের মাধ্যমে জনগণের দ্বারে দ্বারে ঘুরছেন তিনি। যিনি বিগত কয়েক বছরে গরীব ও অসহায় মানুষদের আস্থা ও ভরসার প্রতীক হয়ে উঠেছেন।

বর্তমান সরকারের নানা উন্নয়নমূলক কর্মকাণ্ড জনসাধারণের কাছে বিভিন্নভাবে তুলে ধরার মাধ্যমে দলীয় মনোনয়ন পেতে ইতোমধ্যে মাঠে নেমেছেন লিংকন। তিনি বিভিন্ন সময়ে গরীব ও অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী উপহার দিয়ে আসছেন। করোনাভাইরাস এর সময় প্রতিদিন অসহায় ৫০০ মানুষের মাঝে খাবার বিতরণ করতেন এবং নগদ অর্থ সহযোগিতা করার মাধ্যমে কামরুল হাসান লিংকন এর মাধ্যমে হাজার হাজার মানুষ উপকৃত হয়েছেন, যা জাতীয় পর্যায়ে ও নানা মহলে প্রশংসা কুড়িয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের নির্বাচনী এলাকায় (ভোলাহাট-গোমস্তাপুর-নাচোল) স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে কামরুল হাসান লিংকনের জনপ্রিয়তা ও তার সহযোগিতার বিষয়ে ভালো প্রতিক্রিয়া পাওয়া গেছে।

মনোনয়নপ্রত্যাশীর পাশাপাশি নিজের পরিকল্পনার কথা তুলে ধরে কামরুল হাসান লিংকন বলেন, স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী, মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনার ভিশন-২০৪১ উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমি কাজ করে যাচ্ছি, যাবো। আমি মানুষের জন্য রাজনীতি করি। আমার লক্ষ্যই হলো জনগণের জন্য যা কিছু ভালো, যাতে জনগণ উপকৃত হয়- তা করেই যাবো। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার জন্য নিজের থেকে যতখানি করার তারজন্য আমৃত্যু সবটুকুই করে যাবো। মনোনয়ন পেলে, আমার এলাকার ভোটারগণ আমাকে বিজয়ী করলে আমি এই সংসদীয় আসনকে স্মার্ট সিটি হিসেবে গড়ে তোলার যা যা করার দরকার তা করবো।

তিনি জানান, ভোলাহাট-গোমস্তাপুর ও নাচোল উপজেলার সকল সম্প্রদায়ের জনগণের সেবা করাই আমার লক্ষ্য। সকলে চাইলে আমি নিজেকে আত্ম নিয়োগ করবো। অসাম্প্রদায়িক চেতনায় আমি বিশ্বাসী। এদেশে সকলে আমরা একে অপরের ভাই। ভাই-ভাই মিলে ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে যা যা উদ্যোগ নিতে হয় সে লক্ষ্যে তিনি কাজ করে যাবেন বলে জানান। সবার একটি কথা সৎ যোগ্য প্রার্থী গরীব মানুষের পাশে দাড়াবে এমন একজন ব্যক্তির প্রয়োজন। আজ আমাদের দেশ স্বাধীন হয়েছে। তাই দেশের অগ্রগতি দেশকে সুষ্ঠ এবং সুন্দরভাবে গড়ে তোলা এবং পরিচালনার জন্য সমাজকে তৈরী করতে হবে।

কামরুল হাসান লিংকন সবসময় সবার সাথে হাস্যজ্জ্বল একজন নিরহংকার মানুষ। তিনি নানা সমাজিক কর্মকাণ্ডে নিজেকে আত্মনিয়োগ করে দীর্ঘ দিন ধরে সেবামূলক কাজ করে যাচ্ছেন। সবসময় সাধারণ মানুষের সুখে-দুঃখে সকলের পাশে দাঁড়ানোর ফলে অল্প সময়ে মধ্যে তিনি সকলের কাছে গ্রহণযোগ্য ও সুপরিচিত হয়েছেন। জাতি-ধর্ম-নির্বিশেষে সকলের কাছেই ভালোবাসার মানুষ হিসেবে পরিচিত কামরুল হাসান লিংকন।

কামরুল হাসান লিংকন, ইচ্ছা প্রকাশ করে বলেন, আমাকে যদি ভোলাহাট-গোমস্তাপুর ও নাচোল উপজেলায় সাধারণ জনগণের পাশে দাঁড়ানো এবং তাদের দুঃখ-কষ্টগুলো ভাগ করে নেওয়ার সুযোগ দেয় তবে তিনি ভোলাহাট-গোমস্তাপুর ও নাচোল উপজেলার জনগণের জন্য কাজ করে যেতে চান। বিগত দিনগুলোতে আমি দলের জন্য এবং আমার এলাকার জনগনের জন্য যে সকল কাজ ও সহযোগিতা করে আসছি। আমি বিশ্বাস করি ভোলাহাট-গোমস্তাপুর ও নাচোল উপজেলার জনগণ আমার সাথে আছেন এবং ভবিষ্যৎ থাকবেন।

তিনি আসন্ন জাতীয় সংসদ উপনির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের ভোটারদের কাছে দোয়া ও সমর্থন প্রত্যাশা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca