• সোমবার, ২২ জুন ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
দীঘিনালায় সেনাবাহিনীর উদ্যোগে ২০ নারীকে সেলাই মেশিন প্রশিক্ষণ প্রদান টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে নেমে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু ভালোবাসার বিয়ের আট মাস পার হতে না হতে স্বামী রহস্যজনক মৃত্যু স্ত্রী পলাতক ইউনিয়ন বিএনপির সভাপতির মাদক সেবনের ভিডিও ভাইরাল প্রেমের টানে চীন থেকে নবীনগরে: বিয়ের আশায় তরুণীর বাড়িতে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য অবৈধভাবে সার পাচারকালে হাতেনাতে আটক; ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ঠাকুরগাঁওয়ে অবৈধ বালু উত্তোলন: বালু ব্যবসায়ীকে ৯০ হাজার টাকা জরিমানা ভাগ্য বদলাতে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে নিখোঁজ টাঙ্গাইলের শহিদুল স্টার্টআপ সাইন্স প্রজেক্ট নাচোলের এশিয়ান স্কুল জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন: জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করার জন্য প্রস্তুত নাচোলে স্মার্ট ফোনের অপব্যবহার, মাদক, কিশোর অপরাধ ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময়সভা

ফেনীতে দৈনিক প্রভাত আলো সাহিত্য আড্ডা অনুষ্ঠিত।

Reporter Name / ২৯৩ Time View
Update : মঙ্গলবার, ২৯ ডিসেম্বর, ২০২০

গাজী মোহাম্মদ হানিফ :

সুন্দর সমাজ বিনির্মাণে ইতিবাচক পরিবর্তনে দৈনিক প্রভাত আলো। ২৮শে ডিসেম্বর সোমবার বিকেলে অনুষ্ঠিত দৈনিক প্রভাত আলো সাহিত্য আড্ডায় মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে একটি সুখী-সমৃদ্ধ সমাজ বিনির্মাণে আগামীর দিনগুলোতেও সাহিত্যচর্চার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন ফেনী জেলার বিভিন্ন কবি সাহিত্যিক ও সাংবাদিকগণ।

ফেনী শহরের আপ্যায়ন আফরোজ টাওয়ারের দৈনিক প্রভাত আলোর কার্যালয় সংলগ্ন একটি রেস্টুরেন্টের হলরুমে উক্ত সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ফেনী ইউনিভার্সিটির ট্রেজারার প্রফেসর তায়বুল হক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- দৈনিক ফেনীর সময় পত্রিকার সম্পাদক মোঃ শাহাদাত হোসেন, আম্মানী গ্রুপের ডিএমডি আফতাবুর রহমান ভূইয়া নান্টু, চ্যানেল আই’র ফেনী জেলা প্রতিনিধি রবিউল হক রবি, দৈনিক নয়া পয়গাম’র সম্পাদক ও ফেনী রিপোর্টার্স ইউনিটির নব নির্বাচিত সভাপতি মোঃ এনামুল হক পাটোয়ারী ও সাপ্তাহিক স্বদেশপত্র’র সম্পাদক এন এন জীবন।

দৈনিক প্রভাত আলোর সাহিত্য সম্পাদক কবি মোঃ ইসহাক মজুমদারের সভাপতিত্ব ও কবি উত্তম দেবনাথ এর সঞ্চালনায় সাহিত্য আড্ডায় কবিতা পাঠ ও বক্তব্য রাখেন- কবি ইকবাল আলম, কবি আবদুল ওয়াদুদ, কবি ফিরোজ আলম, মানবজমিন’র ফেনী প্রতিনিধি নাজমুল হক শামীম, সাপ্তাহিক প্রতিক্রিয়া’র সম্পাদক এবিএম নিজাম উদ্দিন, দৈনিক নওরোজ’র জেলা প্রতিনিধি মোঃ মোশাররফ হোছাইন, কবি সাইরাস চৌধুরী, কবি ইমরান ইমন, কবি মোঃ তাজুল ইসলাম, দৈনিক আলোকিত দেশ’র স্টাফ রিপোর্টার কবি ও সাংবাদিক গাজী মোঃ হানিফ ও কাজী নুরুল আলম নীলু।

দৈনিক প্রভাত আলো’র সাহিত্য সম্পাদক কবি মোহাঃ ইসহাক মজুমদার বলেন- প্রতিশ্রুতিশীল ফেনীর কবি-সাহিত্যিকদের আন্তরিক প্রচেষ্টা এবং পাঠকের আস্থা ও ভালোবাসাই হলো আমাদের এগিয়ে চলা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category