• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন

ভোলাহাটে জমকালো ফাইনাল খেলা অনুষ্ঠিত

Reporter Name / ২১৯ Time View
Update : রবিবার, ১ জানুয়ারী, ২০২৩

বি.এম রুবেল আহমেদঃ চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে জমকালো গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ভোলাহাট পাবলিক ক্লাব মাঠে অনুষ্ঠিত হয়েছে। ভোলাহাট পাবলিক ক্লাবের আয়োজনে শনিবার বিকেলে অনুষ্ঠিত ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

ভোলাহাট পাবলিক ক্লাব সভাপতি আনোয়ার হোসেন রজবের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলাহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রাব্বুল হোসেন, উপজেলা নির্বাহী অফিসার উম্মে তাবাসসুম, ভোলাহাট থানার অফিসার ইনচার্জ মোঃ সেলিম রেজা চৌধুরী, বাংলাদেশ আওয়ামী লীগ ভোলাহাট উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ ইয়াসিন আলী শাহ, সহ-সভাপতি জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল খালেক, জেলা পরিষদ সদস্য মোসাঃ হোসনে আরা পাখি, ভোলাহাট সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ পিয়ার জাহান।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ কাউছার আলম সরকার, ডাইসিন গ্রুপের জিএম এবং বিএসডি ঢাকা দলের সভাপতি মোঃ আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল আহমেদ বিশ্বাস সহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ফাইনাল খেলায় ফুটানি বাজার ফুটবল দল বনাম বিএসডি ঢাকা দল অংশগ্রহণ করেন। ফুটানি বাজার ফুটবল দলকে ট্রাইবেকারে বিএসডি ঢাকা দল পরাজিত করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca