• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন

তাহেরপুর উচ্চ বিদ্যালয়ে নতুন বই শিক্ষার্থীদের হাতে তুলে দিলেন মেয়র কালাম

Reporter Name / ২৩৩ Time View
Update : রবিবার, ১ জানুয়ারী, ২০২৩

মিজানুর রহমান, বাগমারা; রাজশাহীঃ

সারাদেশের ন্যায় রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুর উচ্চ বিদ্যালয়ে ২০২৩ সালের প্রথম দিনেই শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন পৌর মেয়র অধ্যক্ষ আবুল কালাম আজাদ।

আজ ১লা জানুয়ারি রোজ রবিবার সকাল ১০ ঘটিকায় তাহেরপুর উচ্চ বিদ্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের হাতে নতুন বই বিতারণের শুভ উদ্বোধন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষার আলো জালিয়ে দিতে উত্তম দিক বক্তব্যের মাধ্যমে তুলে ধরেন।

এই সময় উপস্থিত ছিলেন উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক, জবান আলী সহ শিক্ষকবৃন্দ প্রমুখ।

উল্লেখ্য, রাজশাহী জেলা প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, নিম্নমাধ্যমিক, মাধ্যমিক, কারিগরি ও মাদরাসা পর্যায়ে ৩ লাখ ৩১ হাজার ১৮০ জন শিক্ষার্থী রয়েছে।

এর মধ্যে স্কুলপর্যায়ে ষষ্ঠ থেকে নবম শ্রেণি পর্যন্ত ২ লাখ ২৬ হাজার ৪৭০ জন, দাখিল পর্যায়ে ষষ্ঠ থেকে নবম শ্রেণি পর্যন্ত ৪০ হাজার ৯৬০ জন, ইবতেদায়ির বিভিন্ন শ্রেণিতে ৪৮ হাজার ৮৭০ জন, কারিগরি স্কুলপর্যায়ে ১৪ হাজার ৪০ জন এবং মাধ্যমিকের ইংরেজি ভার্সনে ৮৪০ জন শিক্ষার্থী রয়েছে।

এদের জন্য মোট ৪৫ লাখ ২১ হাজার ৪৩টি বইয়ের চাহিদা রয়েছে। প্রথম দিন শিক্ষার্থীরা সব বই না পেলেও দ্রুত তারা সব বই পেয়ে যাবেন।

এম.এস.হোসেন/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca